শেয়ারFacebookWhatsApp

তারিকের পিতা-মাতার ভূমিকায় পরিবারের কোন ধরনের কাজের প্রতিফলন ঘটেছে? তা ব্যাখ্যা কর।

উত্তর: তারিকের মা-বাবার ভূমিকায় সন্তানের যথাযথ অধিকার আদায় করার দিকটি প্রতিফলিত হয়েছে।পরিবার থেকে শিশুরা যা শিক্ষা গ্রহণ করে তা পরবর্তী জীবনে তার সকল শিক্ষার ভিত্তিমূল হিসেবে কাজ করে। এক্ষেত্রে পরিবার একটি শিশুর জন্য. একটি প্রশিক্ষণালয়ের ন্যায় কার্যকর ভূমিকা পালন করে। সে দিক বিবেচনায় তারিকের বাবা-মার ভূমিকার মধ্য দিয়ে স্পষ্টতই প্রশিক্ষকের ভূমিকাই ফুটে ওঠে। ইসলামি পরিবার একটি প্রশিক্ষণালয়ের ন্যায় আল কুরআনে তার ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তায়ালা বলেন- "আর তোমরা পরিবারবর্গ ও সন্তান-সন্ততিদের সালাতের জন্য আদেশ কর এবং তা রীতিমতো আদায় করতে তাদের অভ্যস্ত করে তোল।” (সূরা ত্বা-হা: ১৩২)তারিকের বাবা-মা তার সন্তানের ভবিষ্যতের কথা লক্ষ করে তার প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের পরিকল্পনা করছেন এবং এর সাথে সাথে তারা তারিককে সামাজিক ও ধর্মীয় আচার-আচরণ শিক্ষা দিচ্ছেন।সুতরাং তাদের কাজে সন্তানের অধিকার আদায় হয়েছে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

তারিকের পিতা-মাতার ভূমিকায় পরিবারের কোন ধরনের কাজের প্রতিফলন ঘটেছে?…

উদ্দীপক

তারিক তার পিতা-মাতার একমাত্র সন্তান। তার বয়স পাঁচ বছর। পিতা-মাতা সামনের বছর তাকে স্কুলে ভর্তি করাতে চান। সেজন্য তারা দুজনই তাকে অক্ষরজ্ঞান দানসহ ইসলামের মৌলিক বিষয়াবলি ও ছোটখাটো বিষয় শেখাচ্ছেন। তাছাড়া বড়দের সালাম দেওয়া, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা ও অন্যান্য আদব-কায়দা শেখাচ্ছেন। তারিকের পিতা-মাতার ধারণা ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য এ কাজগুলো ইসলামই আমাদেরকে শিখিয়েছে।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

দেশপ্রেম হলো স্বদেশের প্রতি মায়া-মমতা ও আকর্ষণবোধ। অন্য কথায়, মাতৃভূমি তথা দেশের প্রতি আকর্ষণ বা ভালোবাসা, প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে।

উত্তর

আল্লাহ তায়ালা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, তন্মধ্যে সকলকে একইভাবে সৃষ্টি করেননি। কাউকে আল্লাহ মোটামুটি সবকিছু দিয়ে পরিপূর্ণ করেছেন, আবার কাউকে হাত দিলে পা দেননি, আবার কাউকে আল্লাহ চোখ দেননি, আবার কারও যথাযথ মানসিক বিকাশ ঘটেনি। এসব ধরনের লোককে বলা হয় প্রতিবন্ধী।

উত্তর

তারিকের মা-বাবার ভূমিকায় সন্তানের যথাযথ অধিকার আদায় করার দিকটি প্রতিফলিত হয়েছে।পরিবার থেকে শিশুরা যা শিক্ষা গ্রহণ করে তা পরবর্তী জীবনে তার সকল শিক্ষার ভিত্তিমূল হিসেবে কাজ করে। এক্ষেত্রে পরিবার একটি শিশুর জন্য. একটি প্রশিক্ষণালয়ের ন্যায় কার্যকর ভূমিকা পালন করে। সে দিক বিবেচনায় তারিকের বাবা-মার ভূমিকার মধ্য দিয়ে স্পষ্টতই প্রশিক্ষকের ভূমিকাই ফুটে ওঠে। ইসলামি পরিবার একটি প্রশিক্ষণালয়ের ন্যায় আল কুরআনে তার ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তায়ালা বলেন- "আর তোমরা পরিবারবর্গ ও সন্তান-সন্ততিদের সালাতের জন্য আদেশ কর এবং তা রীতিমতো আদায় করতে তাদের অভ্যস্ত করে তোল।” (সূরা ত্বা-হা: ১৩২)তারিকের বাবা-মা তার সন্তানের ভবিষ্যতের কথা লক্ষ করে তার প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের পরিকল্পনা করছেন এবং এর সাথে সাথে তারা তারিককে সামাজিক ও ধর্মীয় আচার-আচরণ শিক্ষা দিচ্ছেন।সুতরাং তাদের কাজে সন্তানের অধিকার আদায় হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত তারিকের পরিবার একটি আদর্শ পরিবার। একটি ইসলামি পরিবারকে আদর্শ পরিবার বলা হয়। কেননা ইসলামি পরিবার নৈতিকতা ও মানবিকতা শিক্ষার প্রধান মাধ্যম। নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। সমাজে সুখে-শান্তিতে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য পরিবার এবং পারিবারিক বন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক জীবন মানুষের কুপ্রবৃত্তি, পশুবৃত্তি, উচ্ছৃঙ্খলতা, সীমা লঙ্ঘন, অধিকার হরণ প্রভৃতি পশু চরিত্র থেকে মুক্ত ও পবিত্র করে। মানুষকে সুনিয়ন্ত্রিত, সুশৃঙ্খল, কল্যাণকর ও পবিত্র গুণবৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করে। ইসলামি পরিবারে সদস্যদের মধ্যে প্রেমপ্রীতি, স্নেহ-মমতা, সমঝোতা, সহানুভূতি, শ্রদ্ধা-ভালোবাসা, মানমর্যাদা, তাহজিব-তামাদ্দুন, আদব-কায়দা, সাহায্য-সহযোগিতা এবং পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যবোধ সৃষ্টি হয়। যা বৃহত্তর সমাজ ও জাতিগঠনে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পারিবারিক জীবনে ছোট-বড় সব সদস্যের নৈতিক চরিত্র গঠন ও উৎকর্ষ সাধনের এক বিশেষ সুযোগ রয়েছে। সন্তানকে আদর্শ মানুষরূপে গড়ে তোলা এটিই হলো শ্রেষ্ঠ শিক্ষায়তন। সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিবারেই আদব-কায়দা, শিষ্টাচার, বিনয়, নম্রতার শিক্ষা দেওয়া হয়। উদ্দীপকে তারিকের পিতামাতা তাকে অক্ষর জ্ঞানসহ ইসলামের মৌলিক বিষয়াবলি ও ছোটখাটো বিষয় শেখাচ্ছেন। তাছাড়া বড়দের সালাম দেওয়া, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা ও অন্যান্য আদব-কায়দা শেখাচ্ছেন। তারিকের পিতামাতার এসব কাজে ইসলামি পরিবারের বৈশিষ্ট্য ফুটে ওঠায় বলা যায়, তারিকের পরিবার একটি আদর্শ পরিবার।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।