উদ্দীপকে উল্লিখিত শফিকের কর্মকান্ডে ইসলামের যে বিধানের ইঙ্গিত পাওয়া যায় তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উত্তর: শফিকের কর্মকান্ডে ইসলামী শরিয়াহ মোতাবেক জাকাত প্রদানের ইঙ্গিত পাওয়া যায়।ব্যক্তির মালিকানাধীন সম্পদের নিসাব পূর্বের পর যেকোনো মুসলিম দরিদ্রকে শরিয়তের নির্ধারণ অনুযারী সেখান থেকে ধন সম্পদ দেওয়াই জাকাত। নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ ৭.৫ তোলা সোনা বা ৫২.৫ তোলা রূপা কিংবা এর যেকোনো একটির সমপরিমাণ অর্থ যদি কোনো মুসলিম ব্যক্তির মালিকানায় পূর্ণ এক বছর থাকে এবং তা যদি তার প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলে শরিয়তের নির্ধারণ অনুযায়ী যে সম্পদ থেকে ২.৫% হারে নির্দিষ্ট আটটি বিশেষ খাতে কিংবা কোনো একটি খাতে অর্থ দান করতে হয়। ব্যস্তুত শরিয়তের নির্দেশনা অনুযায়ী সম্পদ দানের এ পদ্ধতিই জাকাত। আটটি খাতে যাকাতের অর্থ বন্টন করা আল্লাহর বিধান। যাকাতের অর্থ বন্টন এর খাত গুলো আল্লাহ তায়ালা নির্ধারণ করে দিয়েছেন। যাকাত হল ফকির, মিসকিন,যাকাত আদায়কারী এবং চিত্তাকর্ষণ প্রয়োজন তাদের হক এবং দাস মুক্তির জন্য, ঋণগ্রস্থদের জন্য,আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। ধনী ব্যক্তির ধন-সম্পদে দরিদ্রের অংশ তথা অধিকার রয়েছে। যতক্ষণ না দরিদ্রের অধিকার আদায় করা হয় ততক্ষণ পর্যন্ত সম্পদ থাকে অপবিত্র। আর শরীয়তের বিধান মতে যখন সম্পদের যাকাত আদায় করা হয় তখন তা পবিত্র হয়। মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও অভাব দূর করার মাধ্যমে যাকাত সামাজিক নিরাপত্তা বিধান করে। উদ্দীপকের শফিক নির্দিষ্ট সময়ের সম্পদের হিসাব করে নির্দিষ্ট খাতে বন্টন করে। তার এ কর্মকাণ্ডে যাকাতের বিধানই ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শফিকের কর্মকান্ডে ইসলামের যে বিধানের ইঙ্গিত পাওয়া…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর