দেশের স্বার্থ সংরক্ষণে এনামুল সাহেবের ভূমিকার গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: দেশের স্বার্থ সংরক্ষণে এনামুল সাহেবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণউদ্দীপকের নাসরিনের স্বামী জনাব এনামুল, দেশের, আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন। সম্প্রতি মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে গেলে তিনি তা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। এনামুল-এর কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে আদল প্রতিষ্ঠিত হয়েছে। সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ সামাজিক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। সে কারণে ইসলামে ও দুটো মহৎ কাজকে আবশ্যিক করা হয়েছে। সবাই এ দুটোর সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কমবেশি জড়িত থাকা প্রয়োজন। এ ধরনের আবশ্যিক কাজকে ফরজে কিফায়া বলা যেতে পারে। ইসলামি জীবন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য শান্তি-শৃঙ্খলা ও ন্যায়বিচার। কিন্তু সমাজে শান্তি ও ন্যায়বিচার অনায়াসে প্রতিষ্ঠিত হয়না। এজন্য ইসলাম বিরোধী তথা অপরাধী চক্রের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এটা এক প্রকার জিহাদ। কোন দেশ বা অঞ্চলের দুর্বল মুসলমানরা যখন অশান্তি-বিশৃঙ্খলা সম্পূর্ণরূপে আক্রান্ত হয়, অত্যাচারিত হয় তখন দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সবলদের উপর আবশ্যক। একে প্রকাশ্যে জিহাদ বল। প্রকাশ্যে জিহাদ কোনো নিরীহ জনগোষ্ঠীর বিরুদ্ধে নয় বরং এ জিহাদ সন্ত্রাসী কাফির, মুশরিক ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে। শান্তির পক্ষে এবং সন্ত্রাসের বিপক্ষে আল্লাহ তায়ালা আমাদেরকে কঠোর থেকে কঠোরতর হওয়ার নির্দেশ দিয়েছেন। একটি-সুখময় ওর শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় এনামুল সাহেবের কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
দেশের স্বার্থ সংরক্ষণে এনামুল সাহেবের ভূমিকার গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর