'বৃষ্টি' এর কর্মকাণ্ডে কিসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: বৃষ্টি এর কর্মকান্ডে ইসলাম শিক্ষার আলোকে ব্যক্তি জীবন গঠনের অভাব পরিলক্ষিত হয়।ইসলামে রয়েছে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা।। মানব চরিত্রের উৎকর্ষ সাধন, ন্যায়নীতি ও সুবিচারভিত্তিক শান্তি-শৃঙ্খলা পূর্ন সুন্দর সমাজ গঠন ও সংরক্ষণে ইসলামের কোনো বিকল্প নেই। ইসলামি সংস্কৃতি ইসলামের নীতি-আদর্শ ও জীবনদর্শনের বাস্তব প্রতিফলন।মুসলমানদের জাতীয় জীবনে ইসলামি সংস্কৃতির- গুরুত্ব অপরিসীম। মানুষকে পরিপুর্ণ ও নিষ্ঠাবান হিসেবে গড়ে তোলাই ইসলামি শিক্ষা ও সংস্কৃতির মূল উদ্দেশ্য। এ শিক্ষা মানুষের বাহ্যিক আচার-আচরণকে যেমন সুন্দর ও নমনীয় করে তোলে তেমনি মানসিক দিক কেও পরিশুদ্ধ করে তোলে।পৃথিবীতে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য একজন মানুষকে নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ করার মাধ্যমে আল্লাহর খাঁটি- গোলামে পরিণত করে। নিজের প্রতি দায়িত্ব পালন করার পাশাপাশি পরিবার, আত্মীয়-স্বজ, প্রতিবেশী, সমাজ ও দেশের প্রতিও দায়িত্ববান করে তোলে। ইসলামে ব্যক্তিজীবনকে পরিশীলিত করার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যা অনুসরণ করা প্রত্যেকটি ব্যক্তির জন্য অবশ্য কর্তব্য। উদ্দীপকে বৃষ্টির চলাফেরা পোশাক-পরিচ্ছদ সবই ইসলাম পরিপন্থি। সুতরাং তার ব্যক্তিজীবন ইসলামি শিক্ষা ও সংস্কৃতির- আলোকে গড়ে ওঠেনি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'বৃষ্টি' এর কর্মকাণ্ডে কিসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর