নাদিম সাহেবের কর্মকাণ্ডের গুরুত্ব ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ইসলামের আলোকে নাদিম সাহেবের কর্মকান্ডের গুরুত্ব অপরিসীম।উদ্দীপকের নাদিম সাহেব নিজে ইসলামের হুকুম-আহকাম মেনে চলেন এবং ইসলামের শান্তির বাণী সকলের মধ্যে ছড়িয়ে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালান। তিনি ইসলামি দাওয়াহ -এর দায়িত্ব পালন করেছেন। মানুষকে ইসলাম গ্রহণ ও পালনের জন্য বিভিন্ন পদ্ধতিতে ডাকাকে এবং শান্তির বাণী মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য- বিভিন্ন কৌশলে আহ্বান করাকে ইসলামি দাওয়াহ বলা হয়। ইসলামি দাওয়াহ অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্ববহ কাজ। আল্লাহ তায়ালা পৃথিবীতে যে কয়জন নবী রাসুল পাঠিয়েছেন সকলেই ইসলামি দাওয়াহর কাজ করেছেন। আল্লাহ তায়ালা নিজের দীনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন।দাওয়াহ ইসলাম প্রচার ও প্রসারের সর্বাধিক কার্যকর মাধ্যম। দাওয়াহ ছাড়া ইসলাম প্রচারের কথা কল্পনা করা যায় না। কেননা দাওয়াহ মানেই প্রচার। এর মাধ্যমে মানুষের কাছে আল্লাহর দীনের আহ্বান পৌঁছানো হয়। মানুষকে ইসলামের নীতি, আদর্শ ও বিধান বুঝানো হয়। ইসলামের অন্তর্নিহিত সৌন্দর্য ও কল্যাণকামিতা অনুধাবন করে মানুষ এর প্রতি আকৃষ্ট হয়। বুদ্ধিমান ও দূরদর্শী মানুষ ইসলাম গ্রহণ করে। এভাবে দাওয়াতের মাধ্যমে ইসলামের প্রচার সম্পন্ন হয়। সাথে সাথে উন্মুক্ত হয় ইসলাম প্রসারের পথ। ইসলামি দাওয়াতের আহ্বান সর্বশ্রেষ্ঠ আহ্বান । ইসলামি দাওয়াহ প্রতিটি বিশ্বমানবের জন্য দায়িত্ব স্বরূপ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নাদিম সাহেবের কর্মকাণ্ডের গুরুত্ব ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর