উদ্দীপকে জনাব আতিক সাহেবের কর্মকান্ডে কোন ধরনের পরিবারের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আতিক সাহেবের কর্মকান্ডে ইসলামি পরিবারের বৈশিষ্ট্য ফুটি উঠেছে।উদ্দীপকে জনাব আতিক সাহের সারাদিনের কর্মব্যস্ততা শেষে হাসিমুখে বাসায় ফিরেন, স্ত্রীর খোঁজখবর নেন এবং তার সাথে ভালো ব্যবহার করেন ও সন্তানরা উনাকে দেখামাত্র সালাম দেন। তিনি আল্লাহর সকল হুকুমকে গুরুত্বের সাথে আদায়ের চেষ্টা করেন। ইসলামি পরিবার গড়ে ওঠ কুরআন ও সুন্নাহর আলোকে। ইসলামি পরিবারের প্রত্যেক সদস্য আপর সদস্যের জন্য আল্লাহর নির্ধারিত কিছু দায়িত্ব পালন করেন। এখানে পিতা-মাতা আল্লাহর নির্দেশে সন্তানের পরিচর্যা ও লালন-পালন করেন। আবার সন্তান-সন্ততিও তাদের পিতামাতার সাথে সদাচরণ করে। পরিবারে সবাই একে অন্যের সহযোগী। শৈশব থেকেই ইসলামি পরিবার ব্যবস্থায় সন্তান পিতা-মাতার কাছ থেকে আদব-কায়দা শিখবে, ধর্মীয় জ্ঞান অর্জন করবে। মাতাপিতা সবসময় সন্তানের কল্যাণ কামনা করবেন। এছাড়া স্ত্রী স্বামীর ভালোবাসা পূর্ণ সুন্দর আচরণের হকদার। সেজন্য স্বামীর নৈতিক এবং মানবিক দায়িত্ব স্ত্রীর সাথে ভালোবাসা পূর্ণ আচরণ করা। ইসলামি পরিবারে পিতা বা পুরুষ প্রধান কর্তা হলেও নারী পরিবারের পরিচালিকা বা দাসী নন, বরং নারী তার নিজের এবং পরিবারের সম্পদ ও সন্তানের অভিভাবক ইসলামি পরিবার কোনো উদ্দেশ্যবিহীন সামাজিক সংগঠন নয় বরং এটি হলো পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ বিদ্যালয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আতিক সাহেবের কর্মকান্ডে কোন ধরনের পরিবারের বৈশিষ্ট্য …
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর