উদ্দীপকে উল্লিখিত সাকিবের পালিত বিধানটিকে কী বলা হয়? সমাজে এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাকিবের পার্লিত বিধানটি হলো উশর। সমাজে এর প্রভাব -অঅন্ত গুরুত্বপূর্ণ।উশর হলো জমিতে উৎপন্ন ফসলের জাকাত। যদি জমিতে ফসল উৎপন্ন হয় বৃষ্টির পানি, নদী বা ঝরনার স্বাভাবিক প্রবাহে তাহলে উৎপন্ন ফসলের দশভাগের এক ভাগ জাকাত হিসেবে আদায় করা হয়। জমির ফসল উৎপাদনে যদি কৃত্রিমভাবে পানি সেচ করা হয় তাহলে উৎপন্ন ফসলের বিশ ভাগের জাকাত এক ভাগ যাকাত হিসেবে আদায় করা হয়। উশর আদায় করা ফরজ। উশর এর সম্পদ দিয়ে সমাজের উন্নতি ও কল্যানের খাতে ব্যয় করা হয়। উক্ত সম্পদের অংশ দিয়ে জনগণের শিক্ষা খাতে কর্মসংস্থান বৃদ্ধিতে ও সামগ্রিক উন্নতিতে ব্যয় করা হয়। উশর হলো ফসলের যাকাত। এজন্য যাকাতের খাত গুলোই উশরের অর্থ ব্যয়ের খাত হিসেবে বিবেচিত হবে। এক খাত গুলো হলো ফকির,মিসকিন, যাকাতের কর্মচারী,মনোতুষ্টি, ক্রীতদাস, ঋণমুক্তি, ফি সাবিলিল্লাহ ও মুসাফির। উদ্দীপকের সাকিব একজন কৃষক। তিনি যত্ন সহকারে জমিতে ফসল আবাদ করে ঘরে উঠার সাথে সাথেই ফসলের ১০ ভাগের একভাগ বায়তুল মালে জমা দেন। সুতরাং উপর্যুক্ত তথ্যের আলোকে বলা যায়, সাকিবের পালিত বিধানটি হলো উশর। সমাজের উন্নতি ও সামগ্রিক কল্যাণে উক্ত খাতের প্রভাব সুদূর প্রসারী।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাকিবের পালিত বিধানটিকে কী বলা হয়? সমাজে এর প্রভা…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর