শেয়ারFacebookWhatsApp

নাজমুন নাহারের এরূপ কল্যাণমূলক কাজকে কোন নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা কর।

উত্তর: নাজমুন নাহারের এরূপ কল্যাণমূলক কাজকে ইসলামে সদকার সমতুল্য বলে অভিহিত করা হয়।বুখারি শরিফে বর্ণিত আছে, মহানবি (স) বলেন,"কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে বা শস্য বপন করে আর সেখানে থেকে যদি কোনো মানুষ- বা পাখি কিংবা কোনো জীবজন্তু কিছু ভক্ষণ করে তাহলে তা সে ব্যক্তির জন্য সদকায় পরিণত হবে।" এমনকি তা থেকে যদি কোনো কিছু চুরি যায় অথবা তার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রাণী কোনো রকমের উপকার লাভ করে তাও সদকাহ হিসেবে বিবেচিত হবে। ইসলামে গাছপাল ও ফসল জন্মানো প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি তা সংরক্ষণ করতে বলা হয়েছে। জীবজন্তুর সেবা করলে আল্লাহ অনেক কঠিন গুনাহ ক্ষমা করে দেন। চেতনাসম্পন্ন পদার্থের মতো অচেতন ও জড় বস্তুর প্রতিও সদয় হতে হবে। বিনা প্রয়োজনে এগুলো বিনষ্ট বা আঘাত করা যাবে না। সমাজ জীবনে মানুষ যেমন পরস্পর নির্ভরশীল তেমনি সে সমাজের অন্যান্য প্রাণী ও জড় জগতের উপরও নির্ভরশীল। একমাত্র মানুষের প্রয়োজনেই আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। তাই এসবের উপর খিদমত বা সেবা যত্নের বিশেষ গুরুত্ব রয়েছে। উদ্দীপকে নাজমুন অসহায় ইয়াতিমদের সাহায্য করা ছাড়াও পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। যা সৃষ্টির সেবা বা হাক্কুল ইবাদ নামে অভিহিত হয়। ইসলামে একে সদকার দৃষ্টিকোন থেকেও দেখা হয়। যা খিদমতে খালক বলে পরিচিত।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

নাজমুন নাহারের এরূপ কল্যাণমূলক কাজকে কোন নামে অভিহিত করা যায়? ব্যাখ…

উদ্দীপক

গারো পাহাড়ের পাদদেশেই নাজমুন নাহারের বাড়ি। তিনি ইয়াতিম, অসহায়দের সাহায্য করা ছাড়াও পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। তিনি তাঁর ঘরের পাশেই পাখির নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেন। অন্যদিকে তার স্বামী নাদিম সাহেব নিজে ইসলামের হুকুম-আহকাম মেনে চলেন এবং ইসলামের শাস্তির বাণী সকলের মধ্যে ছড়িতে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালান।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

উম্মাহ শব্দের অর্থ জাতি।

উত্তর

উখওয়াত শব্দের অর্থ ভ্রাতৃত্ব। পরস্পরের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা ও আন্তরিকতার সম্পর্ককে উখওয়াত বলা হয় । এটি বিভিন্ন ধরনের হতে পারে। যেমনঃ বিশ্বভ্রাতৃত্ব, আদশিক রক্ত সম্পর্কীয় এবং আঞ্চলিক ভ্রাতৃত্ব। পৃথিবীর সব প্রান্তের সুসলিমদের মধ্যে ইসলামি উখওয়াত সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করে। ইসলামি উখওয়াত তাই স্নেহ, মায়া, মমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সৌহার্য ও সম্প্রীতি গড়ে তোলে।

উত্তর

নাজমুন নাহারের এরূপ কল্যাণমূলক কাজকে ইসলামে সদকার সমতুল্য বলে অভিহিত করা হয়।বুখারি শরিফে বর্ণিত আছে, মহানবি (স) বলেন,"কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে বা শস্য বপন করে আর সেখানে থেকে যদি কোনো মানুষ- বা পাখি কিংবা কোনো জীবজন্তু কিছু ভক্ষণ করে তাহলে তা সে ব্যক্তির জন্য সদকায় পরিণত হবে।" এমনকি তা থেকে যদি কোনো কিছু চুরি যায় অথবা তার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রাণী কোনো রকমের উপকার লাভ করে তাও সদকাহ হিসেবে বিবেচিত হবে। ইসলামে গাছপাল ও ফসল জন্মানো প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি তা সংরক্ষণ করতে বলা হয়েছে। জীবজন্তুর সেবা করলে আল্লাহ অনেক কঠিন গুনাহ ক্ষমা করে দেন। চেতনাসম্পন্ন পদার্থের মতো অচেতন ও জড় বস্তুর প্রতিও সদয় হতে হবে। বিনা প্রয়োজনে এগুলো বিনষ্ট বা আঘাত করা যাবে না। সমাজ জীবনে মানুষ যেমন পরস্পর নির্ভরশীল তেমনি সে সমাজের অন্যান্য প্রাণী ও জড় জগতের উপরও নির্ভরশীল। একমাত্র মানুষের প্রয়োজনেই আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। তাই এসবের উপর খিদমত বা সেবা যত্নের বিশেষ গুরুত্ব রয়েছে। উদ্দীপকে নাজমুন অসহায় ইয়াতিমদের সাহায্য করা ছাড়াও পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। যা সৃষ্টির সেবা বা হাক্কুল ইবাদ নামে অভিহিত হয়। ইসলামে একে সদকার দৃষ্টিকোন থেকেও দেখা হয়। যা খিদমতে খালক বলে পরিচিত।

উত্তর

ইসলামের আলোকে নাদিম সাহেবের কর্মকান্ডের গুরুত্ব অপরিসীম।উদ্দীপকের নাদিম সাহেব নিজে ইসলামের হুকুম-আহকাম মেনে চলেন এবং ইসলামের শান্তির বাণী সকলের মধ্যে ছড়িয়ে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালান। তিনি ইসলামি দাওয়াহ -এর দায়িত্ব পালন করেছেন। মানুষকে ইসলাম গ্রহণ ও পালনের জন্য বিভিন্ন পদ্ধতিতে ডাকাকে এবং শান্তির বাণী মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য- বিভিন্ন কৌশলে আহ্বান করাকে ইসলামি দাওয়াহ বলা হয়। ইসলামি দাওয়াহ অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্ববহ কাজ। আল্লাহ তায়ালা পৃথিবীতে যে কয়জন নবী রাসুল পাঠিয়েছেন সকলেই ইসলামি দাওয়াহর কাজ করেছেন। আল্লাহ তায়ালা নিজের দীনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন।দাওয়াহ ইসলাম প্রচার ও প্রসারের সর্বাধিক কার্যকর মাধ্যম। দাওয়াহ ছাড়া ইসলাম প্রচারের কথা কল্পনা করা যায় না। কেননা দাওয়াহ মানেই প্রচার। এর মাধ্যমে মানুষের কাছে আল্লাহর দীনের আহ্বান পৌঁছানো হয়। মানুষকে ইসলামের নীতি, আদর্শ ও বিধান বুঝানো হয়। ইসলামের অন্তর্নিহিত সৌন্দর্য ও কল্যাণকামিতা অনুধাবন করে মানুষ এর প্রতি আকৃষ্ট হয়। বুদ্ধিমান ও দূরদর্শী মানুষ ইসলাম গ্রহণ করে। এভাবে দাওয়াতের মাধ্যমে ইসলামের প্রচার সম্পন্ন হয়। সাথে সাথে উন্মুক্ত হয় ইসলাম প্রসারের পথ। ইসলামি দাওয়াতের আহ্বান সর্বশ্রেষ্ঠ আহ্বান । ইসলামি দাওয়াহ প্রতিটি বিশ্বমানবের জন্য দায়িত্ব স্বরূপ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।