উদ্দীপকে উল্লিখিত রোহান সাহেবের কর্মে যা ফুটে উঠেছে, তা চিহ্নিতপূর্বক পারিবারিক জীবনে এর প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রোহান সাহেবের কর্মে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য পালনের দৃষ্টান্ত ফুটে উঠেছে। ইসলাম স্বামী-স্ত্রীর উভয়ের মর্যাদা ও অধিকার সংরক্ষণের জন্য কতিপয় অধিকার ও কর্তব্য নির্ধারণ করে দিয়েছে। স্বামীর প্রতি স্ত্রীর যেমন কর্তব্য রয়েছে, তেমনি স্ত্রীর প্রতিও স্বামীর কর্তব্য রয়েছে। উভয়ের প্রতি উভয়ের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পারিবারিক জীবনে স্বামীর কর্তব্য হলো স্ত্রীর ভরণপোষণ, পোশাক-পরিচ্ছদ ও বাসস্থানের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যয়ভার বহন করা, সেবা-শুশ্রুষা করা। মহান আল্লাহ বলেন, "সন্তান ও জননীর ভরণপোষণের ভার পিতার ওপর ন্যস্ত।" (সূরা আল বাকারা: ২৩৩)। মহানবি (সা.) বলেন, "প্রত্যেক পুরুষ নিজ পরিবারের লোকদের তত্ত্বাবধায়ক এবং তিনি নিজের অধীনস্তদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন।" (বুখারি) স্ত্রীদের চিকিৎসা করানো স্বামীর দায়িত্ব। স্বয়ং রাসুলুল্লাহ (সা.) নিজে স্ত্রীদের চিকিৎসার ব্যবস্থা করতেন। হযরত আয়েশা (রা.) বলেন, "রাসুলুল্লাহ (সা.) আমার মাথায় হাত রেখে দোয়া করতেন এবং দোয়া করতেন যেন আমি শিফা পাই।" (বুখারি) উদ্দীপকে রোহান সাহেবের স্ত্রী অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করানো এবং নিজে সেবাশুশ্রুষা করার মাধ্যমে ইসলাম প্রদত্ত স্ত্রীর অধিকার আদায়ের বিষয়টি ফুটে উঠেছে। পারিবারিক জীবনে উক্ত কাজের প্রভাব খুবই ভালো। কেননা এতে স্ত্রীরা পরিবারে যথাযথ সম্মান ও মর্যাদার সাথে বসবাস করতে পারে। পারিবারিক জীবনে স্বামী ও স্ত্রীর সম্পর্ক মধুর হয় এবং পরিবারে অনাবিল শান্তি বিরাজ করে। এমন পরিবারে মহান আল্লাহ রহমত ও বরকত দান করেন। এতে পরিবার সার্বিক প্রশান্তি লাভ করে থাকে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রোহান সাহেবের কর্মে যা ফুটে উঠেছে, তা চিহ্নিতপূর্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর