উদ্দীপকে উল্লিখিত জনাব কাইয়ুম সাহেবের স্ত্রীর কর্মে কীসের ইঙ্গিত পাওয়া যায়? তা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব কাইয়ুম সাহেবের স্ত্রীর কর্মে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য পালনের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। ইসলামি শরিয়তে স্ত্রীর প্রতি স্বামীর যেরূপ কর্তব্য রয়েছে, স্বামীর প্রতিও স্ত্রীর তদপেক্ষা অধিক কর্তব্য রয়েছে। পরিবারের শান্তিশৃঙ্খলা, রোজগার ও পরিচালনার দায়িত্ব যেহেতু স্বামীর ওপর ন্যস্ত, সেহেতু জীবনের সকল অবস্থায়ই স্ত্রীকে স্বামীর আনুগত্য স্বীকার করতে হবে। স্ত্রীর কর্তব্য হলো স্বামীর সেবাশুশ্রুষা করা। স্বামী অসুস্থ হলে তার যত্ন নেওয়া। স্ত্রী সর্বদা নিজ হাতে স্বামীসহ স্বামীগৃহের সকল কাজকর্ম সম্পাদন করবে এবং সকল বিষয়ের তত্ত্বাবধানসহ সন্তানাদির সেবাযত্ন করবে। মহানবি (সা.) বলেন, "স্ত্রী স্বামীর পরিজনবর্গ ও সন্তানাদির অভিভাবিকা, তাকে এদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।” (বুখারি ও মুসলিম) উদ্দীপকে জনাব কাইয়ুম' সাহেবের স্ত্রী অসুস্থ স্বামীর সেবাশুশ্রুষা করার মাধ্যমে স্বামীর প্রতি কর্তব্য পালন করেছেন। তাই তার কাজে স্বামীর অধিকার আদায়ের বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব কাইয়ুম সাহেবের স্ত্রীর কর্মে কীসের ইঙ্গিত প…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর