উদ্দীপকে উল্লিখিত জালাল উদ্দীনের বক্তব্যে যা ফুটে উঠেছে, তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? তা নির্ণয় করে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জালাল উদ্দীনের বক্তব্যে যা ফুটে উঠেছে, তা পাঠ্যবইয়ের ইসলামি পরিবারের ভাইবোনের পারস্পরিক অধিকার ও কর্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামি পরিবার প্রথায় ভাইবোন একে অপরকে সম্মান প্রদর্শন করবে, ছোটরা বড়দের মান্য করবে। তাদের সালাম দিবে এবং আদবের সাথে কথা বলবে। বড় ভাই ছোট বোনকে এবং বড় বোন ছোট ভাইকে আদর ও স্নেহ করবে। বড়রা ছোটদেরকে আদব-কায়দা শিক্ষা দিবে, যত্ন করবে, ভালোবাসবে। মহানবি (সা.) বলেন, "যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের দলভুক্ত নয়।” (আবু দাউদ) বোনদের অধিকার আদায়ের ব্যাপারে -মহানবি (সা.) বলেন, "কারও যদি তিন কন্যা বা তিনটি বোন থাকে আর সে যদি তাদের সাথে ইহসান করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।” (তিরমিযি) তাছাড়া ভাইবোন একে অপরকে শিক্ষাক্ষেত্রে সহায়তা করবে। একে অপরকে অজু, সালাত, সাওম, যাকাত এবং ধর্মের অন্যান্য বিষয় শেখাবে এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে সাহায্য-সহযোগিতা করবে। সুতরাং বলা যায়, উদ্দীপকে জালাল উদ্দীনের বক্তব্যে ফুঠে উঠা বিষয় অর্থাৎ বড় ভাই ছোটবোনকে মানবিক মূল্যবোধ শিক্ষা দেওয়া এবং ছোট বোনের বড় ভাইকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা ইসলামি পরিবারের ভাইবোনের পারস্পরিক অধিকার ও কর্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জালাল উদ্দীনের বক্তব্যে যা ফুটে উঠেছে, তা তোমার প…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর