উদ্দীপকে উল্লিখিত জনাব তাওফিকুর রহমানের কর্মের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল রয়েছে? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব তাওফিকুর রহমানের কর্মের সাথে সন্তানের প্রতি পিতার কর্তব্য পালনের দৃষ্টান্ত ফুটে উঠেছে। মুসলিম পরিবারে একজন সন্তান পিতামাতার কাছে মহান আল্লাহ প্রদত্ত পবিত্র আমানত। পিতার কর্তব্য হলো সন্তানকে ইসলামি আদর্শে গড়ে তোলা। মূলত স্বভাবগতভাবে শিশুরা ইসলামি স্বভাবের ওপরই জন্ম নেয়। কিন্তু বাবা-মা বা পরিবারের সদস্যরা যদি ইসলাম থেকে বিচ্যুত থাকে, অনৈসলামিক ধ্যানধারণা ও চালচলনের অধিকারী হয়ে থাকে, তবে শিশু সন্তানরা তাদের সেই ধ্যানধারণা ও চালচলনে অভ্যন্ত হয়ে ওঠে। পক্ষান্তরে, বাবা-মা যদি ইসলামের অনুসারী হয়ে, আল্লাহর পথে চলে, তবে সন্তানরাও ইমান এবং ইসলামের শিক্ষাই লাভ করবে।সন্তান ইমানের পথেই তাদের অনুসরণ করবে। সন্তানকে প্রথম থেকেই আদব-কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়াপ্ত পিতার কর্তব্য। তাছাড়া সন্তানের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যয়ভার বহন করাও পিতার কর্তব্য। মহান আল্লাহ বলেন, "সন্তান ও সন্তানের জননীর যথাযথ আহার এবং পোশাকের দায়িত্বভার পিতার।" (সূরা আল বাকারা: ২৩৩) শিক্ষা সম্পর্কে মহানবি (সা.) বলেন, "পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো দান করতে পারে না।” (তিরমিযি) সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত তাওফিকুর রহমানের কর্মে সন্তানদের প্রতি পিতার কর্তব্য পালনের বিষয়টি প্রকাশ পেয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব তাওফিকুর রহমানের কর্মের সাথে তোমার পাঠ্যবইয়ে…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর