স্ত্রী হিসেবে মমতাজ বেগমের কর্মকাণ্ড মূল্যায়ন কর।
উত্তর: স্ত্রী হিসেবে মমতাজ বেগমের কর্মকাণ্ড সঠিক ও যথার্থ। ইসলামি পরিবারে স্ত্রীর প্রতি স্বামীর যেরূপ কর্তব্য রয়েছে, স্বামীর প্রতিও স্ত্রীর তদপেক্ষা অধিক কর্তব্য রয়েছে। স্ত্রীর সর্বাবস্থায় স্বামীকে সন্তুষ্ট ও খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য যদি নফল ইবাদত ছেড়ে দিতে হয় তাও করতে হবে। মহানবি (সা.) বলেছেন, "যার হাতে মুহাম্মদ (সা.)-এর জীবন সে সত্তার শপথ করে বলছি, স্বামীর হক আদায় না করে আল্লাহর হক আদায় করা যায় না।” (বায়হাকি) সর্বদা নিজ হাতে স্বামীসহ স্বামীগৃহের সকল কাজকর্ম সম্পাদন করবে। স্বামীর সেবাযত্ন করবে, তার আনুগত্য করবে সদাসর্বদা স্বামীর কল্যাণ কামনা করবে। এগুলো করার মাধ্যমে স্বামীর অধিকার আদায় হবে এবং উত্তম স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করবে। উত্তম স্ত্রীর বৈশিষ্ট্য সম্পর্কে মহানবি (সা.) বলেন, "মুমিনদের জন্য তাকওয়ার পর সবচেয়ে উত্তম জিনিস হলো নেককার চরিত্রবতী স্ত্রী, এমন স্ত্রীর যে স্বামীর আদেশ মেনে চলে, স্বামী তার দিকে তাকালে সন্তুষ্ট হয়ে যায়। আর স্বামীর অনুপস্থিতিতে তার নিজের ও স্বামীর ধনসম্পদের ব্যাপারে স্বামীর কল্যাণকামী হবে।” (ইবনে মাজাহ) উদ্দীপকে যেমনটি আমরা মমতাজ বেগমের কর্মকাণ্ডে দেখতে পাই। কেননা তিনি স্বামীর সেবাযত্ন করেন। তার সাথে উত্তম ব্যবহার করেন এবং সর্বদা-তাকে খুশি রাখার চেষ্টা করেন। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, স্ত্রী হিসেবে মমতাজ বেগমের কর্মকাণ্ড সঠিক।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
স্ত্রী হিসেবে মমতাজ বেগমের কর্মকাণ্ড মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর