নাসরিনের কার্যক্রম ইসলামের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নাসরিন ইসলামী জীবন ব্যবস্থায় মাতার দায়িত্ব ও কর্তব্য পালন করছেন। সেই সাথে তিনি তার প্রতিবন্ধী সন্তানের হক আদায় করছেন।উদীপকের নাসরিনের তিন সন্তানের মধ্যে রাজিয়া চোখে দেখে না। তিনি তাকে খুবই আদর করেন অন্যান্য সন্তানদের তুলনায়। শিক্ষা অর্জনের জন্য পাঠশালায় নিয়ে যান ও ব্রেইন পদ্ধতির সকাল সুবিধা বাসায় এনে দেন। রাজিয়ার প্রতি নাসরিনের কখনো অবহেলা প্রকাশ পায় না। নাসরিন তার প্রতিবন্ধী সন্তানের শিক্ষার ব্যাথা করে দিয়েছে। যা মা হিসেবে তার অবশ্য কর্তব্য। মা শিশুর প্রধান শিক্ষক। মায়ের কাছেই শিশু প্রাথমিক শিক্ষা লাভ করে। শিশুর জীবনে সবচেয়ে প্রভাবক চরিত্র হলেন মা। এজন্য মায়ের দায়িত্ব শিশুকে প্রয়াজনীয় প্রাথমিক শিক্ষা দেওয়া এবং এ শিক্ষা অবশ্যই ইসলামি শিক্ষা তাছাড়া মানব শিশুর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বও মা তার সন্তানের প্রয়োজনীয় সব বিষয়ের খোঁজ নেবেন। সন্তানের সব কর্মতৎপরতা সম্পর্কে তার স্বচ্ছ ধারণা থাকাবে। ইসলামে শিক্ষা গ্রহণকে সবার জন্য ফরজ করা হয়েছে। সুস্থ মানুষের যেমন জ্ঞান অন্বেষণ করা প্রয়োজন তেমনি প্রতিবন্ধীদেরও প্রয়োজন।সুতরাং অভিভাবক হিসেকে প্রতিবন্ধীদের অভিভাকদের উচিত তাদের প্রতিবন্ধী সন্তানকে শিক্ষিত করে তোলা। ইসলামে সুস্থ মানুষের নায়ে প্রতিবন্ধীরাও সব ধরনের অধিকার পাওয়ার যোগ্য। শুধু তা-ই না। সুস্থ মানুষের চেয়ে প্রতিবন্ধীদের কিছু বাড়তি অধিকার ও যত্নের স্বীকৃতি ইসলাম দিয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নাসরিনের কার্যক্রম ইসলামের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর