উদ্দীপকে উল্লিখিত ড. কাফিলুদ্দীন সরকারের সাথে কি তুমি সহমত পোষণ কর? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে ড. কাফিলুদ্দীন সরকার মাতা-পিতার অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ হিসেবে যে মন্তব্য করেছেন তার সাথে আমি সহমত পোষণ করি। ইসলামি পরিবারে মাতা-পিতার প্রতি সন্তানকে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মাতা-পিতার জীবদ্দশায় তাদের প্রতি সন্তানের কর্তব্যসমূহ হলো— তাদের সাথে সদাচরণ করা, অসুস্থ হলে সেবা করা, বিনয়ী হওয়া, বার্ধক্যে বিশেষ সেবা করা ইত্যাদি। পিতা-মাতার মৃত্যুর পরও সন্তানের জন্য অপরিহার্য কর্তব্য রয়েছে। কুরআন হাদিসে মাতা- পিতার প্রতি সন্তানকে এসব দায়িত্ব পালনের ব্যাপারে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু অনেক সময় সন্তানের ধর্মীয় মূল্যবোধের অভাবে এসব দায়িত্বপালনে অনিহা প্রকাশ করে। যা ড. কাফিলুদ্দীন সরকারের বক্তব্যে ফুটে উঠেছে। উদ্দীপকে বৃদ্ধ বয়সে মাতা-পিতাকে বৃদ্ধাশ্রমে রাখার কারণ হিসেবে বলেন, সন্তানের দায়িত্বহীনতা ও ধর্মীয় মূল্যবোধের অভাব সামাজিক পদঙ্খলনের কারণ। তার বক্তব্যে মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্বহীনতার কারণ ফুটে উঠেছে। পৃথিবীতে প্রতিটি মানুষ মহান স্রষ্টার পরে তার অস্তিত্বের জন্য তার মাতা-পিতার কাছে চিরঋণী। মাতা-পিতার প্রতি কর্তব্য পালন করতে মহান আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, “তোমরা মাতা-পিতার সাথে সদাচরণ করো (সুরা নিসা: ৩৬)।” কিন্তু অনেকে ধর্মীয় মূল্যবোধের অভাবে ও দায়িত্বহীনতার কারণে মাতা- পিতার অধিকার আদায় করে না। এভাবেই দিন দিন সামাজিক পদস্থলন হচ্ছে। তাই আমি ডা. কাফিলুদ্দীন সরকারের সাথে একমত পোষণ করি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ড. কাফিলুদ্দীন সরকারের সাথে কি তুমি সহমত পোষণ কর?…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর