ইয়াছিনের আচরণের পারিবারিক প্রভাব মূল্যায়ন করো।
উত্তর: ইয়াছিনের আচরণের পারিবারিক প্রভাব অপরিসীম। মানুষের মধ্যে তার ব্যক্তিগত ও সামষ্টিক দায়িত্ব পালনের চেতনা সৃষ্টিতে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার সমাজ গঠনের ভিত্তিভূমি। আসলেই পরিবার হচ্ছে সমাজ জীবনের প্রথম ভিত্তি ও প্রাথমিক প্রতিষ্ঠান। পরিবার নিয়ে সমাজ গঠিত। পরিবার যেমন হবে সমাজও তেমন হবে। সুস্থ ও সুন্দর পরিবারের ওপরই সুস্থ ও সুন্দর সামজ ও রাষ্ট্র গঠন নির্ভর করে। সুষ্ঠু পারিবারিক জীবন একটি সুষ্ঠু রাষ্ট্রের প্রতীক। পরিবার মানুষের আদিম সংগঠন। পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে বৃহত্তর মানব সমাজ। আদি পিতা হযরত আদম (আ.) ও হাওয়া (আ.) সর্বপ্রথম পারিবারিক জীবন গঠন করেন। পিতামাতা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা নিয়ে যে ছোট সংসার গড়ে ওঠে তাকেই বলে পরিবার। বিবাহের মাধ্যমে সহযোগিতার ভিত্তিতে নারী-পুরুষ সুশৃঙ্খলভাবে যে সংগঠন গড়ে তোলে তাই পরিবার। পরিবার গঠনের লক্ষ্যে পবিত্র কুরআনে বলা হয়েছে, “বিয়ে কর মহিলাদের মধ্যে হতে যাদেরকে তোমাদের পছন্দ হয়।” মহানবি (সা.) বলেছেন, “বিয়ে আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে, সে আমার উম্মত নয়।” এককথায় ব্যক্তিজীবন ভালো না হলে যেমন ভালো পরিবার গঠিত হয় না, তেমনি ভালো পরিবার না হলে আদর্শ ও সুন্দর সমাজ গঠিত হয় না। তাই আমাদের সকলের উচিত ভালো পরিবার গড়ে তোলা এবং সুন্দর সমাজ গঠনে অবদান রাখা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইয়াছিনের আচরণের পারিবারিক প্রভাব মূল্যায়ন করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর