উদ্দীপকে মুহাইমিনের পিতার মধ্যে কোন গুণটি ফুটে ওঠেছে তা চিহ্নিতপূর্বক তোমার পাঠ্যবইয়ের আলোকে এর সামাজিক প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মুহাইমিনের পিতার মধ্যে পিতার কর্তব্য পালনের গুণটি ফুটে উঠেছে। পরিবারে সন্তানের অধিকার ও পিতার যে সমস্ত কর্তব্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো— পিতা তার সন্তানের ভরণপোষণের দায়িত্ব পালন করবে, তাদের উত্তম নাম রাখবে, ইসলামি শিক্ষা দিবে, ধর্মীয় রীতিনীতি শিক্ষা দিবে, ইসলামের মৌলিক ইবাদাত ও মৌলিক আকিদাগত বিষয় শিক্ষা ও প্রশিক্ষণ দিবে এবং অনুশীলন করাবে। সব সন্তানকে সমান চোখে দেখবে এবং কারো প্রতি কোনো বৈষম্য করবে না ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, মুহাইমিনের শিক্ষক পিতা সন্তানদের প্রত্যেককে ধর্মীয় রীতি-নীতি পালন শিক্ষা দেন। তিনি ছেলে-মেয়ের পার্থক্য না করে সকলের প্রতি সমান আচরণ করেন। মুহাইমিনের পিতার এরূপ কর্মকাণ্ড পিতা হিসেবে সন্তানের প্রতি ইসলাম নির্দেশিত দায়িত্ব পালনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মুহাইমিনের পিতার মধ্যে সন্তানের প্রতি কর্তব্য পালনের গুণটি ফুটে উঠেছে। নিচে এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করা হলো- মানবজীবনে বিশেষ করে শিশুদের বেড়ে ওঠার সময় পিতার সাহচর্য ও দায়িত্ব-কর্তব্য পালন সন্তানের আদর্শ জীবন গঠনে যেমন গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলে তেমনি সমাজজীবনে এর প্রভাব অপরিসীম । যে সন্তান পিতার সাহচর্য, স্নেহ-মমতা, দয়া, ভালোবাসা ইত্যাদি পায় সে সন্তান অন্যের প্রতিও ইতিবাচক আচরণ করতে শেখে, পরিবারে সন্তানরা কখনো স্বার্থপর হতে পারে না। আবার যে সন্তানকে পিতা ধর্মীয় রীতিনীতি শিক্ষা দেন সে সন্তান ধর্মীয় নীতি নৈতিকতার আদর্শে বেড়ে ওঠার কারণে সহজেই কোনো অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হয় না। আর যে সমাজে অপরাধপ্রবণ মানুষের সংখ্যা কম থাকে সে সমাজে শান্তি ও স্থিতিশীলতা এবং শৃঙ্খলা বজায় থাকে। পরিবার থেকে উপযুক্ত শিক্ষা পাওয়ার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠলে তার সুফল ঐ সমাজ, রাষ্ট্র তথা আন্তর্জাতিক পরিমণ্ডলের মানুষও ভোগ করতে পারে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মুহাইমিনের পিতার মধ্যে কোন গুণটি ফুটে ওঠেছে তা চিহ্নিতপূর্…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর