তালিকায় উল্লিখিত প্রথম ও চতুর্থ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর: তালিকায় উল্লিখিত প্রথম ও চতুর্থ দায়িত্ব যথা— মাগফিরাত কামনা করা ও ওয়াদা পূরণ করা হলো মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের জন্য অপরিহার্য কর্তব্যের মধ্যে দুটি কর্তব্য। ইসলামি পরিবারে মাতা-পিতার প্রতি সন্তানের অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মাতা-পিতার জীবদ্দশায় ও মৃত্যুর পর সন্তানের জন্য অনেক অপরিহার্য কর্তব্য পালন করতে হয়। মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের অপরিহার্য কর্তব্য হলো— তাদের দাফন-কাফনের ব্যবস্থা করা, মাগফিরাত কামনা করা, ওসিয়ত পূরণ করা, ওয়াদা পূরণ করা, ঋণ পরিশোধ করা, দোয়া ও ইসতিগফার করা ইত্যাদি। এর মধ্যে দুটি হলো মাগফিরাত কামনা করা ও ওয়াদা পূরণ করা। যা তালিকার প্রথম ও চতুর্থ দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। উদ্দীপকে শ্রেণি শিক্ষক পিতা-মাতার মৃত্যুর পর তাদের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের তালিকা করতে বললে, শিক্ষার্থী তুহর বিন নেছার একটি তালিকা প্রস্তুত করে। ক্রমিক নম্বর অনুযায়ী যার প্রথম ও চতুর্থ দায়িত্ব হলো মাগফিরাত কামনা করা ও ওয়াদা পূরণ করা। যা মাতা- পিতার মৃত্যুর পর সন্তানের জন্য অপরিহার্য কর্তব্য। মাতা-পিতার মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা সাদকায়ে জারিয়া ও তাদের গুনাহ মাফের জন্য বেশি বেশি প্রার্থনা করার মাধ্যমে তাদের মাগফিরাত কামনা করা সন্তানের অপরিহার্য কর্তব্য। আর জীবদ্দশায় মাতা-পিতা যদি কোনো দান বা ওয়াকফের প্রতিশ্রুতি দিয়ে থাকেন বা কোনো অঙ্গিকার করেন— সন্তানের কর্তব্য হবে তাদের সে ওয়াদা পূরণের ব্যবস্থা করা । তাই মাতা-পিতার মৃত্যুর পর তাদের প্রতি সন্তানের যে দায়িত্ব তা পালন করা প্রত্যেক সন্তানের জন্য অপরিহার্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
তালিকায় উল্লিখিত প্রথম ও চতুর্থ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ব্যাখ্…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর