মুহাইমিনের বেড়ে ওঠা পরিবারটির কর্মকে চিহ্নিত করে তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মুহাইমিনের বেড়ে ওঠা পরিবারটি হলো ইসলামি পরিবার। যে পরিবার ইসলামি ভাবধারা ও ইসলামি বিধিবিধান অনুযায়ী গড়ে ওঠে এবং পরিচালিত হয় আর যার সকল সদস্যই মুসলিম তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারের সকল কর্মকাণ্ড ইসলামি শরিয়ত অনুযায়ী পরিচালিত হওয়ার কারণে ঐ পরিবারের সদস্যরা সবসময় ইসলামি রীতিনীতি, সংস্কৃতির অনুসরণ করে থাকে। যেমন— সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, বড়দেরকে সালাম দেওয়া, বড়দের সম্মান করা, ছোটদের আদর ও স্নেহ করা। ইসলামি পরিবারের সদস্যদের সালাত আদায়ের আদেশ দেওয়া হয়, ভালো কাজের আদেশ করা হয়, খারাপ কাজ থেকে বিরত রাখা হয়, সবাই যার যার নিজ কর্তব্য পালন করে থাকে ইত্যাদি। ইসলামি পরিবারে সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শরিয়তের বিধিবিধান মোতাবেক সমস্ত প্রশিক্ষণই প্রদান করা হয়। এককথায় আদর্শ মানুষ, আদর্শ পরিবার ও সমাজ গঠনের জন্য একটি পরিবারের যে ভূমিকা পালন করা দরকার ইসলামি পরিবারে সে কর্মকাণ্ডই অত্যন্ত সুচারুরূপে প্রতিপালনক করা হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই, মুহাইমিন যে পরিবেশে বেড়ে উঠেছে সেখানে সকল কাজ শুরু করা হয় বিসমিল্লাহ বলে, ছোটদের স্নেহ করা হয় এবং বড়দেরকে সালাম ও সম্মান করা হয়। আর প্রত্যেকেই নিজ নিজ কর্তব্য পালনে বদ্ধপরিকর। মুহাইমিনের বেড়ে ওঠার পরিবেশ ও কর্মকান্ডগুলো বিশ্লেষণ করলে স্পষ্টত প্রতীয়মান হয় যে, এগুলো ইসলামি পরিবারেরই কর্ম। সুতরাং মুহাইমিনের বেড়ে ওঠা পরিবেশ ইসলামি পরিবারকে নির্দেশ করছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মুহাইমিনের বেড়ে ওঠা পরিবারটির কর্মকে চিহ্নিত করে তোমার পাঠ্যপুস্তক…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর