উদ্দীপকের পরিবারটির কর্মকাণ্ড ইসলামি পরিবারের সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? চিহ্নিতপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পরিবারটির কর্মকাণ্ড ইসলামি পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কারণ ইসলামি পরিবার বলা হয় কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী যে পরিবার গড়ে ওঠে এবং পরিচালিত হয়ে তাকে। কুরআনের নির্দেশনা হলো পুরুষরা পরিবারের প্রধান থাকবে এবং নেতৃত্ব দিবে। পরিবারের সকল সদস্য পরিবার প্রধানের কথা শুনবে এবং আনুগত্য করবে। মহান আল্লাহ বলে, “পুরুষরা নারীদের ওপর কর্তৃত্বশীল। কেননা আল্লাহ তাদের একের ওপর অন্যের বিশিষ্টতা দিয়েছেন এবং এজন্য যে পুরুষরা তাদের সম্পদ থেকে ব্যয় করে (সূরা নিসা : ৩৪) উদ্দীপকে লক্ষ করা যায়, মাসুম ও ফরিদার পরিবারে মাসুমকে তার স্ত্রী এবং সন্তানরা পরিবারের কর্তা হিসেবে মেনে না নিয়ে নিজেদের মতো জীবনযাপন করে যা ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিপরীত। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মাসুম ও ফরিদার পরিবারের কর্মকাণ্ড ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিপরীত। তাদের পরিবারটিকে ইসলামি পরিবার বলা যায় না। বরং তাদের পরিবারটি একটি অনৈসলামিক পরিবার।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিবারটির কর্মকাণ্ড ইসলামি পরিবারের সাথে কতটা সাদৃশ্যপূর্…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর