সজলের কর্মকাণ্ডে কী প্রকাশ পায়? ব্যাখ্যা কর।
উত্তর: সজলের কর্মকাণ্ডে মাতার প্রতি কর্তব্যে অবহেলার বহিঃপ্রকাশ ঘটেছে। ইসলামি পরিবারে মাতা-পিতার প্রতি সন্তানকে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মাতাপিতার জীবদ্দশায় তাদের প্রতি সন্তানের কর্তব্যসমূহ হলো-তাদের সাথে সদাচরণ করা, তাদের অবাধ্য না হওয়া, অসুস্থ হলে তাদের সেবাযত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি। পিতামাতার মৃত্যুর পর সন্তানের জন্য অপরিহার্য কর্তব্য হলো তাদের দাফন-কাফনের ব্যবস্থা করা, ওয়াসিয়ত পূর্ণ করা, ঋণ পরিশোধ করা এবং তাদের জন্য দোয়া ও ইসতিফার করা ইত্যাদি। সজলের কর্মকাণ্ডে এসব কর্তব্য পালনে অবহেলার প্রকাশ ঘটেছে। উদ্দীপকের ধনাঢ্য ব্যবসায়ী সজল ব্যবসায়িক কাজে খুব ব্যস্ত থাকেন । ব্যস্ততার কথা ভেবে তিনি তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। তার এ কাজের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে, সে তার মায়ের সঠিকভাবে কর্তব্য পালন করেনি। অথচ মায়ের প্রতি কর্তব্য পালন করতে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন । আল্লাহ বলেন, 'তোমরা মাতা-পিতার সাথে সদাচারণ করো।' (সুরা নিসা : ৩৬) তাদের প্রতি কর্তব্য পালনে অবহেলা করলে জাহান্নাম অনিবার্য। তাই বলা যায়, সজলের কর্মকাণ্ডের দরুন তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সজলের কর্মকাণ্ডে কী প্রকাশ পায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর