নাজমুল সাহেবের আচরণে কিসের অভাব ফুটে উঠেছে? পরিবারের ওপর এর প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: নাজমুল সাহেবের আচরণে ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের অভাব ফুটে উঠেছে। ইসলামি পরিবারের পারিবারিক শিক্ষা তার মধ্যে অনুপস্থিত। এর প্রভাব পরিবারের উপর ক্ষতিকর। নাড়ামুল সাহেব অফিস শেষে যথাসময়ে বাড়ি যান এবং স্ত্রী- সন্তানদের খোঁজ খবর রাখেন না। সন্তানদের লেখাপড়ার ব্যাপারেও উদাসীন। স্ত্রী সন্তানরা সারাদিন স্মার্টফোনে আসক্ত থাকে। ইসলামী অনুশাসন ও জীবন ব্যবস্থা মেনে চলার মধ্য দিয়ে প্রতিটি সদস্য আল্লাহর নেক বান্দা হওয়ার পাশাপাশি একজন অন্যতম নৈতিক চরিত্র সম্পন্ন নাগরিক হব। পারিবারিক জীবনে ইসলামের বিধি-বিধান পালন করার মাধ্যমে দুনিয়াতে কল্যাণ ও পরকালে মুক্তি লাভ সম্ভব। অন্যথায় পরিবারে নেমে আসবে অশান্তী ও পরকালীন জীবনেও থাকবেও অন্ধকার। ইসলামি পরিবার কুরআন ও সুন্নাহর নীতিমালার আলোকে পরিচালিত হয়। ইসলামি পরিবারে 'সন্তান' প্রজনন, প্রতিপালন অর্থোপার্জন, ব্যয় প্রভৃতি কুরআন ও সুন্নাহর নীতি অনুসারে সম্পন্ন হয়। এখানে পিতা-মাতা আল্লাহর নির্দেশে সন্তানের পরিচর্যা ও লালন-পালন করেন। আবার সন্তান সন্ততিও অদের পিতামাতার সাথে সদাচরণ করে। তাদের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের সেবা করে এবং প্রয়োজনীয় জীবিকার সংস্থান করে। স্বামী-স্ত্রী এবং ভাই-বোনও পরস্পরের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন থাকে। আল্লাহ তায়ালা ও রাসুলুল্লাহ (স) এর নির্দেশক্রমে এ পরিবারে সবাই নিজ নিজ অধিকার আদায় এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার পরিচয় দেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নাজমুল সাহেবের আচরণে কিসের অভাব ফুটে উঠেছে? পরিবারের ওপর এর প্রভাব …
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর