পারিবারিক জীবনে ফরিদার ভূমিকায় কী লঙ্ঘিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: পারিবারিক জীবনে ফরিদার ভূমিকায় পরিবারের প্রতি স্ত্রীর কর্তব্য লঙ্ঘিত হয়। ইসলামি পরিবারে স্ত্রীর প্রতি স্বামীর যেরূপ কর্তব্য রয়েছে, স্বামীর প্রতি স্ত্রীরও তদপেক্ষা অধিক কর্তব্য রয়েছে। পরিবারের শান্তি-শৃঙ্খলা, রোজগার ও পরিচালনার দায়িত্ব যেহেতু স্বামীর ওপর ন্যস্ত, সেহেতু জীবনের সকল অবস্থায়ই স্ত্রীকে স্বামীর আনুগত্য স্বীকার করতে হবে । আল্লাহ তায়ালা ঘোষণা করেন, “পুরুষেরা নারীর ওপর কর্তৃত্ব করবে, কেননা আল্লাহ পরস্পরকে পরস্পরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেচেন এবং পুরুষেরা তাদের ধন-সম্পদ স্ত্রীদের জন্য খরচ করবে।” (সূরা নিসা : ২০) স্ত্রী সর্বাবস্থায় স্বামীকে সন্তুষ্ট ও খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য যদি নফল ইবাদাত ছাড়তে হয় তাই করবে। এ মর্মে রাসূল (সা.) বলেছেন, “যার হাতে মুহাম্মদ (সা.) এর জীবন সে সত্তার শপথ করে বলছি, স্বামীর হক আদায় না করে আল্লাহর হক আদায় করতে পারে না।” (মুসনাদে আহমদ) সুতরাং যেকোনো সৎ, নৈতিক ও সামাজিক ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্যে স্ত্রীকে স্বামীর আনুগত্য করতে হবে। সন্তানাদি ও পরিবারের সার্বিক দেখাশোনা করবে ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
পারিবারিক জীবনে ফরিদার ভূমিকায় কী লঙ্ঘিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর