উদ্দীপকে মমতাজ বেগমের কর্মকাণ্ড পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের মমতাজ বেগম স্বামীর অধিকার পালন করে স্ত্রী হিসেবে যথার্থ আচরণ করেছেন। স্ত্রীর প্রতি স্বামীর যেমন দায়িত্ব-কর্তব্য রয়েছে ঠিক তেমনি স্বামীর প্রতিও স্ত্রীর কতকগুলো দায়িত্ব রয়েছে। স্ত্রী সর্বাবস্থায় স্বামীকে সন্তুষ্ট ও খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে । মমতাজ বেগমের মধ্যে এ চেষ্টাই দৃশ্যমান। উদ্দীপকের মমতাজ বেগম সাধ্যমত স্বামীর সেবাযত্ন করেন, তার আদেশ মান্য করে চলেন এবং সর্বদা তাকে খুশি রাখার চেষ্টা করেন। এসব কারণে মমতাজ বেগম একজন আদর্শ স্ত্রী হিসেবে পরিগনিত হবেন। তিনি জানেন যে, স্বামীকে সন্তুষ্ট রাখার মধ্যেই স্ত্রীর কল্যাণ ও জান্নাত লাভের সম্ভাবনা রয়েছে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য নফল ইবাদত ছেড়ে দিতে হলে তাও করতে হবে। রাসুল (স) বলেন, 'যে স্ত্রী লোক এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট তাহলে সে জান্নাতে যাবে।” সুখে-দুঃখে সর্বাবস্থায় স্বামীর প্রতি সানন্দে কৃতজ্ঞতা প্রকাশ করা স্ত্রীর কর্তব্য। স্বামীর প্রতি স্ত্রীর আরও অনেক কর্তব্য রয়েছে। এসব যথাযথভাবে পালনের মাধ্যমে সংসারের স্বর্গীয় সুখ ধরা দিবে। তবে মনে রাখতে হবে, স্বামীর শরিয়ত বিরোধী আদেশ মানা যাবে না। পরিশেষে বলা যায়, পরিবারকে আদর্শবান ও ন্যায়পরায়ণ করে তুলতে স্ত্রী হিসেবে মমতাজ বেগম তার দায়িত্ব যথাযথভাবে পালন করে একজন আদর্শ স্ত্রীর পরিচয় দিয়েছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মমতাজ বেগমের কর্মকাণ্ড পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর