উদ্দীপকে জনাব কায়সারের আচরণে কোন কর্তব্যটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব কায়সারের আচরণে স্বামী হিসেবে স্ত্রীর প্রতি যে কর্তব্য রয়েছে তা লঙ্ঘিত হয়েছে। ইসলামি পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র। স্ত্রীর সাথে ভালো আচরণ করা এবং তাকে যথাযথ মর্যাদা দেওয়া স্বামীর কর্তব্য। ইসলামি পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো— স্বামী নিজের চরিত্রের পবিত্রতা রক্ষা করবেন এবং স্ত্রীর অমর্যাদা করবেন না। কথায় ও কাজে উন্নত চারিত্রিক আদর্শ বজায় রাখবেন যেন স্ত্রী তার প্রতি সন্তুষ্ট থাকে। কায়সার এধরনের অচরণ করতে ব্যর্থ হয়েছে। উদ্দীপকের জনাব কায়সার তার স্ত্রী মমতাজ বেগমের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করেন। তিনি নিজে দামী ও সুন্দর পোশাক পরলেও স্ত্রীর ব্যাপারে যত্নশীল নন। তার এই আচরণটি ইসলামসম্মত হয়নি। কেননা ইসলামি পরিবারে স্ত্রীর অধিকার স্বামীর অধিকারের সমান। তারা একে অন্যের পরিপূরক। স্বামী ও স্ত্রী পরস্পরকে যথাযথ সম্মান, মর্যাদা ও অধিকার দেবেন। স্বামী-স্ত্রী যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং কেউ যেন কখনও অন্যকে হেয় না করে এজন্য আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীকে পরস্পরের পোশাক বা ভূষণ হিসেবে আখ্যায়িত করেছেন। আবার ইসলামি পরিবারে স্বামীর চরিত্র ও শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তার স্ত্রীর মূল্যায়ন। রাসুল (স) বলেছেন, “তোমাদের মধ্যে তারাই উত্তম, যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম” (তিরমিযি)। তাই স্ত্রীর সুপারিশ পেতে হলে স্বামীকে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব কায়সারের আচরণে কোন কর্তব্যটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর