কামালের মধ্যে কোন দায়িত্বের অভাব রয়েছে? পরিবারে এর প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের কামালের মধ্যে স্ত্রীর প্রতি স্বামীর যথাযথ দায়িত্ব পালনের অভাব রয়েছে। পরিবারে এর প্রভাব খুবই খারাপ। ইসলাম সকল মানুষের অধিকার দিয়েছে। তার মধ্যে পারিবারিক জীবনে স্বামীর প্রধান কর্তব্য হলো স্ত্রীকে জীবনের প্রিয়তমা সাথি হিসেবে গ্রহণ করে নিজের সুখ-শান্তি, আনন্দ-বেদনার সমানাধিকার দান করা। এ মর্মে আল্লাহ তায়ালার ঘোষণা করেন— “স্ত্রীদের উপর যেমন স্বামীদের অধিকার আছে, তেমনি স্বামীদের উপরও স্ত্রীদের অধিকার রয়েছে।” (সূরা বাকারা : ১২৮) হাদিসে এসেছে— “নিশ্চয় তোমার স্ত্রী তোমার প্রতি অধিকার আছে।” আল্লাহ আরও বলেন— “তোমাদের সামর্থ্যের মধ্যে তোমরা যেখানে বসবাস কর, সেখানেই তাদের বসবাস করতে দাও।” (সূরা তালাক : ৬) রাসুল (স.) স্ত্রীর অধিকার এবং মর্যাদা প্রসঙ্গে বলেন, “তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক সে, যে তার পরিবার ও স্ত্রী পরিজনের কাছে ভালো। আর আমি আমার নিজের পরিবারের কাছে তোমাদের তুলনায় অনেক ভালো।” স্ত্রীর প্রতি যথাযথ দায়িত্ব পালন না করলে পারিবারিক জীবন কলুষিত হয়। পরিবারে সর্বদা অশান্তি বিরাজ করে। ঝগড়া বিবেদ লেগে থাকে । সন্তানাদি খারাপপথে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত কামালের মধ্যে স্ত্রীর প্রতি দায়িত্বের অভাব ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কামালের মধ্যে কোন দায়িত্বের অভাব রয়েছে? পরিবারে এর প্রভাব মূল্যায…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর