ইয়াসিন সাহেবের দায়িত্ব পালনের পরিণাম পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ইয়াসিন সাহেব ভাই-বোনদের প্রতি পিতা তথা অভিবাবকের দায়িত্ব পালন করেছেন। ভাই-বোন হলো রক্ত সম্পৰ্কীয় আত্মীয়। ইসলামে ভাইবোনের অধিকার ও কর্তব্য নির্ধারণ করেছে। এখানে বড় ভাই পিতার সমতুল্য। তাই ছোট ভাই-বোন বড় ভাইকে শ্রদ্ধা ও সম্মান করতে এবং বড়রা ছোটদেরকে স্নেহ-মমতা করতে হয়। রাসুল (সা.) বলেছেন, “যে আমাদের ছোটদের প্রতি দয়া প্রদর্শন করে না এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না সে আমাদের দলভুক্ত নয়।” (আবু দাউদ) ভাই-বোনদের দায়িত্ব পালন অনেক উত্তম কাজ। মহানবি (সা.) বলেন, আর যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন (সহিহ বুখারি) অন্যত্র উল্লেখ আছে, কারো যদি তিন কন্যা বা তিনটি বোন থাকে আর সে যদি তাদের সাথে ইহসান করে তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে (সুনানে তিরমিযি) তাই বলা যায়, উদ্দীপকে ইয়াসিন সাহেব বড় ভাই হিসেবে ছোট ভাই-বোনদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেছেন। এতে তিনি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইয়াসিন সাহেবের দায়িত্ব পালনের পরিণাম পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর