কায়সার সাহেবের চরিত্রে কোন গুণটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: কায়সার সাহেবের চরিত্রে ইসলামিক পারিবারিক জীবনের সস্তানের প্রতি কর্তব্যের দিকটি ফুটে ওঠেছে। মুসলিম পরিবারে একজন সন্তান পিতামাতার কাছে আল্লাহ প্রদত্ত পবিত্র আমানত। পরিবারের সদস্যদের বিশেষ করে নতুন প্রজন্মকে ইমানদার ও আদর্শবান মানুষরূপে গড়ে তোলা পিতা-মাতার ওপর অপরিহার্য কর্তব্য। নিচে পরিবারে পিতার কর্তব্যের নানা দিক তুলে ধরা হলো- আযান ও ইকামত শোনানো : শিশু ভূমিষ্ঠ হওয়ার পর পরই শিশুর ডান কানে আযান ও বাম কানে ইকামত ধ্বনি শোনানো পিতার কর্তব্য। আকিকা করা : সন্তান জন্মের ৭ম, ১৪ তম অথবা ২১ দিনে আকিকা করা পিতার দায়িত্ব। মহানবি (সা.) বলেছেন- “প্রত্যেক নবজাতক তার আকিকার সঙ্গে বন্দি” (তিরমিযি) সন্তানের উত্তম নাম রাখা : সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরই পিতার ওপর যতগুলো দায়িত্ব ও কর্তব্য বর্তায় তার মধ্যে সন্তানের উত্তম নাম রাখা অন্যতম। রাসুল (সা.) বলেছেন “পিতার ওপর সন্তানের হক হচ্ছে তিনটি— জন্মের পর পরই তার জন্য একটি সুন্দর নাম রাকতে হবে। জ্ঞান বুদ্ধি বাড়লে তাকে ইসলামি শিক্ষা দিতে হবে। আর সে যখন পূর্ণবয়স্ক হবে, তখন তার বিয়ের ব্যবস্থা করতে হবে। " (তাম্বিহুল গাফিলিন) তাছাড়া সন্তানের ভরণ-পোষণ করা, খতনা করা, আদব-কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া সন্তানদের মধ্যে বৈষম্য না করা একজন পিতার কর্তব্য। উদ্দীপকেও কায়সার সাহেবের চরিত্রে সন্তানের প্রতি কর্তব্যের গুণটি ফুটে ওঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কায়সার সাহেবের চরিত্রে কোন গুণটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর