আদর্শ জীবন গঠনে পরিবারের ভূমিকা লেখ।
উত্তর: আদর্শ জীবনযাপন গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। পরিবার হচ্ছে সমাজজীবনের প্রথম ভিত্তি ও প্রাথমিক প্রতিষ্ঠান। সুদ্ধ ও সুন্দর পরিবারের ওপরই একটি সমাজ ও রাষ্ট্র গঠন নির্ভর করে। সুষ্ঠু পারিবারিক জীবন হলো একটি সুষ্ঠু রাষ্ট্রের প্রতীক। পরিবার হচ্ছে শিশুর জন্য পাঠশালা ও বড় শিক্ষাপ্রতিষ্ঠান। কারণ শিশুরা গড়ে ওঠে পরিবার থেকে। পারিবারিকভাবে যে শিশু সঠিকভাবে বেড়ে ওঠে, সে শিশু বড় হয়ে সঠিক পথে থাকে। সুতরাং একটি পূর্ণাঙ্ক্য কল্যাণকর রাষ্ট্র সমাজ গঠন করতে হলে একটি আদর্শ পরিবারের বিকল্প নেই। আর আদর্শ পরিবার গঠন করতে মহান আল্লাহ প্রদত্ত নির্ভুল বিধানের অনুগামী হয়ে ইসলামি পরিবার গঠন সময়ের অপরিহার্য দাবি। ইসলামের এ মহান আদর্শের মাধ্যমে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামি পরিবার হলো মানবিক গুণাবলি ও মূল্যবোধের লালনভূমি। পরিবারের সদস্যদের মধ্যে ইসলামি তাহজিব- তামাদ্দুন অনুশীলনের ফলে তারা উন্নত নৈতিক, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠে, যা বৃহত্তর সমাজ সভ্যতাকে টিকিয়ে রাখে এবং সুষ্ঠু সমাজ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই বলা যায়, আদর্শ জীবনযাপন গঠনের জন্য পূর্বশর্ত হলো আদর্শ পরিবার। আর ইসলামি পরিবারেই এরূপ আদর্শ জীবনযাপনের চর্চা হয়। "নৈতিক-মানবিক জীবন গঠনে ইসলামি পরিবার ও প্রথা একটি অপরিহার্য আদর্শ।"- বক্তব্যটি যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আদর্শ জীবন গঠনে পরিবারের ভূমিকা লেখ।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর