উদ্দীপকে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে পরিবারের প্রতি তথা ভাই-বোনদের পারস্পরিক অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। ইসলামি পরিবার প্রথায় ভাই-বোনের মধ্যকার মিল-মহব্বত এক স্বর্গীয় ব্যাপার। পারিবারিক ও সামাজিক শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য ভাই-বোনের মধ্যে একের ওপর আরেকজনের রয়েছে পরস্পর নানাবিধ দায়িত্ব ও কর্তব্য। তারা একে অপরের সাথে মিলে-মিশে থাকবে। কখনো ঝগড়া, কলহ-বিবাদ করবে না। হিংসা-বিদ্বেষ করবে না। তাহলে পরিবারে শান্তি বিরাজ করবে। রাসুল (সা.) বলেন— “আর তোমরা অন্যের দোষ অন্বেষণ কর না, গুপ্তচরবৃত্তি কর না, পরস্পরের সাথে ঝগড়া বিবাদ কর না, পরস্পরের সাথে হিংসা কর না, পরস্পরকে ঘৃণা কর না এবং পরস্পরের ক্ষতি করার জন্য পেছনে লেগো না। আর তোমরা সকলে আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও।” (বুখারি ও মুসলিম) ইসলামি পরিবারে ভাই-বোনের সম্পর্ক শরীর ও আত্মার ন্যায়। দেহ ও আত্মার সাথে যেমন বিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, অনুরূপভাবে ভাই-বোনের মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বড়দেরকে ছোটরা সম্মান করবে, আর ছোটদেরকে বড়রা স্নেহ করবে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে, এখানে ভাই-বোনের পারস্পরিক অধিকার ও কর্তব্যের কথা বলা হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর