শেয়ারFacebookWhatsApp

আসিফের উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর: ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের আলোকে আসিফের উক্তিটি যথার্থ। ইসলামি পরিবার হলো মানুষের মর্যাদা, চরিত্র, পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব সংরক্ষণের অন্যতম মাধ্যম। সৃষ্টির সেরা হিসেবে মানুষকে আল্লাহ তায়ালা বিবেক-বুদ্ধি দিয়েছেন। ইসলামি পরিবারে স্বামী-স্ত্রী, পিতামাতা, সন্তান ও ভাই-বোনের পারস্পরিক কর্তব্য ও অধিকার শরিয়তে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে । এ বিষয়টি আসিফের উক্তিতে ফুটে উঠেছে। উদ্দীপকে দেখা যায়, জনাব আহসান ইসলামি শরিয়ত অনুযায়ী পারিবারিক জীবনযাপন করেন না। তিনি নিজের পরিবারের প্রতি অমনোযোগী। বিষয়টি জানার পর তার বন্ধু আসিফ বলল, নিজের পরিবারের প্রতি মনোযোগী হও। ইসলামি পরিবার মানুষের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা সংরক্ষণের মাধ্যম। এ পরিবারব্যবস্থা মানুষকে নিজের কর্তব্য যথাযথভাবে পালনের জন্য উদ্বুদ্ধ করে। মানুষের নৈতিক ও চারিত্রিক গুণাবলি সংরক্ষণের ক্ষেত্রে ইসলামি পরিবারের গুরুত্ব সীমাহীন। এ পরিবারব্যবস্থায় মানুষের অবাধ যৌনাচারে লিপ্ত হওয়া সম্পূর্ণ হারাম। শরিয়ত নির্ধারিত পদ্ধতিতে বিয়ের মাধ্যমে জৈধিক চাহিদা পূরণের বিধান রয়েছে। কুরআন ও সুন্নাহর বিধানমতে সবাই নিজ নিজ কর্তব্য যথাযথভাবে পালন করলে এবং কেউ অন্যের অধিকার হরণ না করলে ইসলামি পরিবারে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি হওয়ার সুযোগ নেই। জনাব আহসানের পরিবারের বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণের জন্য ইসলামি পরিবারের বিধান যথাযথভাবে মেনে চলতে হবে। এ দৃষ্টিকোণ থেকে আসিফের উক্তিটি যথার্থ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

আসিফের উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উদ্দীপক

জনাব আহসান তার পরিবারের প্রধান। পরিবারে তার স্ত্রী-সন্তান রয়েছে । অথচ বিয়ের পর থেকেই তিনি পরকীয়ায় আসক্ত। তার এ অনৈতিক কাজের কারণে সংসারে বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দিয়েছে। বিষয়টি জানার পর তার 'বন্ধু আসিফ বলল; নিজের পরিবারের প্রতি মনোযোগী হও। ইসলামি পরিবার মানুষের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা সংরক্ষণের মাধ্যম।

ঢাকা কলেজ · 2024

উত্তর

ইসলামি পরিবারের প্রধান হলেন পিতা।

উত্তর

স্বামী-স্ত্রীর মধ্যে কলহ কিংবা সমঝোতার চরম অভাবসহ বিভিন্ন কারণে তাদের পরস্পরকে পরিত্যাগ করার আইনগত অধিকারকে তালাকের অধিকার বলে। তালাক ইসলামের দৃষ্টিতে বৈধ কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তবে সমাধান অযোগ্য দ্বন্দ্ব, মতপার্থক্য, দাম্পত্য কর্তব্য পালনে অনীহা, শারীরিক-মানসিক সমস্যা ইত্যাদি কারণে স্বামী বা স্ত্রী যদি জীবনযাপনে আর স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে উভয়েই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবেন । বিবাহ বিচ্ছেদের এ অধিকারকে তালাকের অধিকার বলে।

উত্তর

উদ্দীপকের জনাব আহসানের পরকীয়ায় আসক্ত হওয়া ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ নয়। ইসলামি পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্ক পবিত্র। স্ত্রীর সাথে ভালো আচরণ করা এবং তাকে যথাযথ মর্যাদা দেওয়া স্বামীর কর্তব্য। ইসলামি পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো— স্বামী নিজের চরিত্রের পবিত্রতা রক্ষা করবেন। নিজেকে পরকীয়া বা ব্যভিচারে জড়িয়ে স্ত্রীর অমর্যাদা করবেন না। কথায় ও কাজে উন্নত চারিত্রিক আদর্শ বজায় রাখবেন যেন স্ত্রী তার প্রতি সন্তুষ্ট থাকেন। কারণ, ইসলামি পরিবারে স্বামীর চরিত্র ও শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তার স্ত্রীর মূল্যায়ন। রাসুল (স) বলেছেন, “তোমাদের মধ্যে তারাই উত্তম, যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম” (তিরমিযি)। উদ্দীপকের জনাব আহসান তার পরিবারের প্রধান। নিজের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও তিনি পরকীয়ায় আসক্ত। তার এমন অনৈতিক আচরণের কারণে সংসারে বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দিয়েছে। আহসান সাহেবের পরকীয়ায় জড়িত হওয়া ইসলামি শরিয়তের পরিপন্থি একটি কাজ। নারী-পুরুষের এ ধরনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলামে অবৈধ বা হারাম। সুতরাং বলা যায়, নিজের স্ত্রীর অমর্যাদা করে জনাব আহসানের পরকীয়ায় আসক্ত হওয়া • ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিপরীত।

উত্তর

ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের আলোকে আসিফের উক্তিটি যথার্থ। ইসলামি পরিবার হলো মানুষের মর্যাদা, চরিত্র, পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব সংরক্ষণের অন্যতম মাধ্যম। সৃষ্টির সেরা হিসেবে মানুষকে আল্লাহ তায়ালা বিবেক-বুদ্ধি দিয়েছেন। ইসলামি পরিবারে স্বামী-স্ত্রী, পিতামাতা, সন্তান ও ভাই-বোনের পারস্পরিক কর্তব্য ও অধিকার শরিয়তে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে । এ বিষয়টি আসিফের উক্তিতে ফুটে উঠেছে। উদ্দীপকে দেখা যায়, জনাব আহসান ইসলামি শরিয়ত অনুযায়ী পারিবারিক জীবনযাপন করেন না। তিনি নিজের পরিবারের প্রতি অমনোযোগী। বিষয়টি জানার পর তার বন্ধু আসিফ বলল, নিজের পরিবারের প্রতি মনোযোগী হও। ইসলামি পরিবার মানুষের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা সংরক্ষণের মাধ্যম। এ পরিবারব্যবস্থা মানুষকে নিজের কর্তব্য যথাযথভাবে পালনের জন্য উদ্বুদ্ধ করে। মানুষের নৈতিক ও চারিত্রিক গুণাবলি সংরক্ষণের ক্ষেত্রে ইসলামি পরিবারের গুরুত্ব সীমাহীন। এ পরিবারব্যবস্থায় মানুষের অবাধ যৌনাচারে লিপ্ত হওয়া সম্পূর্ণ হারাম। শরিয়ত নির্ধারিত পদ্ধতিতে বিয়ের মাধ্যমে জৈধিক চাহিদা পূরণের বিধান রয়েছে। কুরআন ও সুন্নাহর বিধানমতে সবাই নিজ নিজ কর্তব্য যথাযথভাবে পালন করলে এবং কেউ অন্যের অধিকার হরণ না করলে ইসলামি পরিবারে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি হওয়ার সুযোগ নেই। জনাব আহসানের পরিবারের বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণের জন্য ইসলামি পরিবারের বিধান যথাযথভাবে মেনে চলতে হবে। এ দৃষ্টিকোণ থেকে আসিফের উক্তিটি যথার্থ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।