জাহিনের পিতা-মাতার ভূমিকার আলোকে সন্তানের প্রতি পিতা- মাতার অবদান ব্যাখ্যা করো।
উত্তর: জাহিনের পিতা-মাতা সন্তানের প্রতি সঠিকভাবে দায়িত্ব-কর্তব্য পালন করেছেন। প্রত্যেক সন্তানই জন্মের পর অসহায় থাকে। পিতা-মাতা ছাড়া সামান্য কিছু করাও তাদের পক্ষে সম্ভব নয়। শিশু সন্তানের প্রস্রাব-পায়খানা 'সবকিছু মা পরিষ্কার করেন। শিশুরা মায়ের বুকের দুধ পান করে বেঁচে থাকে। এ ব্যাপারে আল্লাহ বলেন— 'মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুবছর দুধ পান করাবেন (সুরা বাকারা : ২৩৩।' সন্তানরা আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন তাদের লালন-পালন ও ব্যয়ভার বহন পিতা-মাতাই করেন। সন্তানের উত্তম শিক্ষা ও চরিত্র গঠনেও তারা সহায়ক। শিশুরা তাদের প্রাথমিক ও মৌলিক শিক্ষা পরিবারেই পেয়ে থাকে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের ভিত্তি পিতা-মাতা গড়ে দেন। মাতার ভূমিকা এত বেশি, যে কারণে রাসুল (স) বলেছেন— 'মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।' উদ্দীপকের জাহিনের পিতা-মাতা তার প্রতি কর্তব্য পালনে সচেষ্ট হয়েছেন । পিতা-মাতার কাছ থেকে বুনিয়াদি শিক্ষাপ্রাপ্তি সন্তানের একটি গুরুত্বপূর্ণ অধিকার । জাহিনের পিতা-মাতা এ অধিকার পূরণের জন্য স্কুলে ভর্তি করার আগেই ইসলামের বুনিয়াদি শিক্ষা প্রদান করেছেন । এছাড়া অক্ষরজ্ঞান দান ও বিভিন্ন মৌলিক শিক্ষায় শিক্ষিত করেছেন । এতে সন্তানের প্রতি পিতা-মাতার অবদান সুস্পষ্ট হয়ে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জাহিনের পিতা-মাতার ভূমিকার আলোকে সন্তানের প্রতি পিতা- মাতার অবদান ব…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর