তালিকার অন্যান্য দায়িত্ব ও কর্তব্য বিশ্লেষণ কর।
উত্তর: তালিকার অন্যান্য দায়িত্ব ও কর্তব্য যা মাতা-পিতার পর সন্তানের জন্য অপরিহার্য কর্তব্য। ইসলামি পরিবারে মাতা-পিতার প্রতি সন্তানকে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মাতা-পিতার মৃত্যুর পর তাদের প্রতি সন্তানের জন্য অপরিহার্য কর্তব্য হলো— দাফন-কাফনের ব্যবস্থা করা, মাগফিরাত কামনা করা, ঋণ পরিশোধ করা, ওসিয়াত পূর্ণ করা, ওয়াদা পূরণ করা, আত্মীয় ও বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা ইত্যাদি। যা উদ্দীপকের তালিকাতে পাওয়া যায়। উদ্দীপকে পিতা-মাতার মৃত্যুর পর তাদের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তুহর একটি তালিকা প্রস্তুত করে। যথা— মাগফিরাত কামনা করা, ঋণ পরিশোধ করা, ওসিয়ত পূর্ণ করা, ওয়াদা পূরণ করা ও আত্মীয় ও বন্ধুদের সাথে সুসম্পর্ক। তুহর-এর তালিকায় পিতা-মাতার মৃত্যুর পর তাদের প্রতি সন্তানের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য প্রকাশ পেয়েছে। মাতা-পিতার মৃত্যুর পর অন্যান্য দায়িত্ব ও কর্তব্য হলো— মাতা-পিতা যদি এমন ঋণ করে থাকেন যা তারা পরিশোধ করেননি তা হলে সন্তানের কর্তব্য হবে মাতা-পিতার পক্ষ থেকে তাদের সে ঋণ শোধ করা। মাতা-পিতার পরিত্যক্ত সম্পদের এক-তৃতীয়াংশ পর্যন্ত সম্পদ দিয়ে তাদের ওসিয়ত পূর্ণ করা সন্তানের দায়িত্ব। এমনকি তাদের ওসিয়ত পূর্ণ না করে মাতা-পিতার পরিত্যক্ত সম্পদের মিরাস বণ্টন করা উচিত নয়। আল্লাহ বলেন— যে ওসিয়ত করা হয় তা পূরণের পর অথবা অপরের ক্ষতি না করে ঋণ পরিশোধের পর উত্তরাধিকারীদের মধ্যে উত্তরাধিকার বণ্টিত হবে। (সুরা নিসা: ১২) মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের অবশ্য কর্তব্য হলো তাদের আত্মীয় ও বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। রাসুল (স.) বলেন— পিতার মৃত্যুর পর তার বন্ধুদের সাথে সদাচরণ করাই হলো তাদের প্রতি সর্বোৎকৃষ্ট আচরণ (সহিহ মুসলিম)। পরিশেষে বলা যায়— আমাদের সকলের উচিত মাতা-পিতার প্রতি যে যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা ইসলামের নিয়ম-নীতি অনুযায়ী পালন করা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
তালিকার অন্যান্য দায়িত্ব ও কর্তব্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর