জনাব 'থ'-এর উক্তির সাথে তুমি কি একমত? তোমার মতের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: হ্যাঁ, ইসলামি পরিবারের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ায় জনাব 'থ'-এর বক্তব্যের সাথে আমি একমত। ইসলামি পরিবারের গঠন ও যাবতীয় কাজ কুরআন-সুন্নাহ নির্দেশিত উপায়ে পরিচালিত হয় । দৈনন্দিন কাজ ও ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই এ পরিবারের মূল উদ্দেশ্য। পারস্পরিক ভালোবাসা, দায়িত্ববোধ, সহযোগিতা, হালাল উপার্জন, জবাবদিহিতা ও আর্থ-সামাজিক নিরাপত্তা ইসলামি পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যা জনাব 'থ'-এর বক্তব্যেও প্রকাশ পায়। উদ্দীপকের জনাব 'থ' একটি সংগঠন সম্পর্কে বলেন, এ সংগঠন হালাল উপার্জন, জবাবদিহিতা ও সংগঠনটির প্রতিটা সদস্য পরস্পরের পরিপূরক। তার এ বক্তেব্যে ইসলামি পরিবারের অন্যতম কয়েকটি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। ইসলামি পরিবারে তার প্রত্যেক সদস্য হালাল উপার্জনকে ফরজের উপর ফরজ মনে করেন। এবং ইসলামি পরিবারের প্রতিটা সদস্যের কর্মের জবাবদিহিতা নিশ্চিত বিধান করে। এখানে প্রত্যেক সদস্যের জীবন, সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তাছাড়া এ পরিবারের প্রত্যেক সদস্য নিজেদের দায়িত্বের ব্যাপারে সচেতন। কেননা তারা জানে দায়িত্বে ফাঁকি দিলে কেউ না দেখলেও আল্লাহ তায়ালা ঠিকই দেখেন এবং এ ব্যাপারে জবাবদিহিতাও নিবেন। এ সম্পর্কে রাসুলুল্লাহ (স) বলেন, “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” (বুখারি ও মুসলিম) সুতরাং বলা যায়, দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও হালাল উপার্জন করা ইসলামি পরিবারের অন্যতম বৈশিষ্ট্য। জনাব 'থ'-এর উক্তিটিতে এ বিষয়গুলো ফুটে উঠায় তার উক্তিটি যথার্থ ও প্রশংসনীয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'থ'-এর উক্তির সাথে তুমি কি একমত? তোমার মতের স্বপক্ষে যুক্তি উপ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর