মানবজীবনে পরিপূর্ণতা ও মানব সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য পরিবার অপরিহার্য বিশ্লেষণ করো।
উত্তর: মানবজীবনের পরিপূর্ণতা ও মানব সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য পরিবার অপরিহার্য। মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া সভ্য মানুষের জীবন অচল। বৃহত্তর সমাজজীবনের প্রাথমিক প্রতিষ্ঠান পরিবার। ব্যক্তি জীবনে যে গুণাবলি মানুষকে পরিপূর্ণতা দান করে তা পরিবারেই চর্চা হয়। পরিবার গঠনের গুরুত্ব প্রদানে আল্লাহ তায়ালা বলেন, 'আমি প্রতিটি বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। মানব সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য পরিবারের বিকল্প কোনো উপায় নেই। কেননা নারী-পুরুষের মিলন ছাড়া মানব জন্ম সম্ভব নয়। আর ইসলামে এ মিলন বিবাহ ছাড়া বৈধ নয় । আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এ বিষয়ে বলেন— 'আর তিনিই আল্লাহ্, যিনি পানির উপাদান দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। অতঃপর তাকে রক্ত, বংশ ও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেছেন।' (সুরা ফুরকান : ৫৪)। রাসুল (স) নিজে পরিবার গঠনের প্রতি গুরুত্বারোপ করেছেন। তিনি নিজেও আদর্শ পরিবার গঠন করেছেন। বিবাহের মাধ্যমে পরিবার গঠনের গুরুত্বের কথা বলতে গিয়ে তিনি বলেছেন— "বিবাহ হচ্ছে আমার সুন্নাত, যে আমার সুন্নাত মোতাবেক আমল করবে না সে আমার উম্মত নয় (সুনানে ইবনে মাজাহ)।' এ থেকে বোঝা যায় মানবজীবনের পরিপূর্ণতা ও মানুষ সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য পরিবারের ভূমিকা অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মানবজীবনে পরিপূর্ণতা ও মানব সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য পরিবার …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর