শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন সংগঠনের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে? জনাব 'ত'-এর উক্তিটি ব্যাখ্যা করো।

উত্তর: জনাব 'থ' ও 'ত'-এর আলোচিত বিষয়টি ইসলামি পরিবারকে নির্দেশ করে । জনাব 'ত'-এর বক্তব্যে এ পরিবারেরই বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কুরআন ও সুন্নাহর নির্দেশ অনুযায়ী যে পরিবার গড়ে ওঠে তাকে ইসলামি পরিবার বলে। এ পরিবারের সদস্যগণ সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলেন। তারা সর্বদা ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতে জীবনের সকল কার্যক্রম পরিচালনা করেন। জনাব 'থ'ও 'ত'-এ পরিবারকেই বিশেষায়িত করেছেন। উদ্দীপকে জনাব 'থ' ও 'ত' সমাজের এমন এক ক্ষুদ্র সংগঠন নিয়ে আলোচনা করছিলেন, যেখানে সব সময় ইসলামের নীতি ও আদর্শ ক্রিয়াশীল থাকে। তাদের আলোচিত এ পরিবারটি ইসলামি পরিবার। আর ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের বর্ণনা দিতে গিয়ে জনাব 'ত' বলেন, এ সংগঠনটি স্নেহ ও সম্মানের সমন্বিত ধারা এখানে আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। ইসলামি পরিবারের বৈশিষ্ট্য হলো— এটি শান্তি, তৃপ্তি ও নিরাপত্তার কেন্দ্র। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জুটি সৃষ্টি করেছেন, যাতে তোমরা প্রশান্তি লাভ করতে পারো।” (সুরা আর রোম : ২১)। সুতরাং বলা যায়, ইসলামি পরিবার হলো স্নেহ ও সম্মানের সমন্বিত ধারা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন সংগঠনের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে? জনাব 'ত'-এর উক…

উদ্দীপক

জনাব 'ত' ও জনাব 'থ' একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন নিয়ে আলোচনা। করছিল, যেখানে সব সময় এবং সব ক্ষেত্রে ইসলামের নীতি ও আদর্শ ক্রিয়াশীল থাকে। জনাব 'ত' বললো, এ সংগঠনটি স্নেহ ও সম্মানের সমন্বিত ধারা। এখানে আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। জনাব *' বললো, শুধু তাই নয়, সেখানে হালাল উপার্জন ও জবাবদিহিতা বিদ্যমান এবং এর সদস্যরা পরস্পরের পরিপূরক।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

হালাল উপার্জনে তৈরি খাদ্য গ্রহণের মাধ্যমে সর্বোত্তম খাদ্য গ্রহণের সুযোগ লাভ করা যায়।

উত্তর

'ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামের আগুনে জ্বলবে'– বাণীটিতে ঘুষের ভয়াবহ কুফল প্রকাশ পেয়েছে। ঘুষ একটি জঘন্যতম সামাজিক অনাচার। ঘুষ দেওয়া ও গ্রহণ করা উভয়ই অমার্জনীয় অপরাধ। এ কাজে সংশ্লিষ্ট উভয়ই জাহান্নামি। ঘুষের কারণে মানুষের অধিকার নষ্ট হয়, নৈতিক অবক্ষয় এবং সমাজে ভীতি ও সন্ত্রাসবাদ সৃষ্টি হয় । তাছাড়া ঘুষ হলো অর্থ-সম্পদ উপার্জনের ক্ষেত্রে একটি হারাম পন্থা। আর এ হারাম পন্থায় অর্থ উপার্জন শুধু ঘুষগ্রহীতার কারণেই হয় না বরং ঘুষদাতাও এটির সাথে জড়িত থাকে। আর এজন্যই ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়েরই শাস্তির ঘোষণা দিয়ে রাসুল (স) বলেন, 'ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামের আগুনে জ্বলবে' (তাবারানি)।

উত্তর

জনাব 'থ' ও 'ত'-এর আলোচিত বিষয়টি ইসলামি পরিবারকে নির্দেশ করে । জনাব 'ত'-এর বক্তব্যে এ পরিবারেরই বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কুরআন ও সুন্নাহর নির্দেশ অনুযায়ী যে পরিবার গড়ে ওঠে তাকে ইসলামি পরিবার বলে। এ পরিবারের সদস্যগণ সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলেন। তারা সর্বদা ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতে জীবনের সকল কার্যক্রম পরিচালনা করেন। জনাব 'থ'ও 'ত'-এ পরিবারকেই বিশেষায়িত করেছেন। উদ্দীপকে জনাব 'থ' ও 'ত' সমাজের এমন এক ক্ষুদ্র সংগঠন নিয়ে আলোচনা করছিলেন, যেখানে সব সময় ইসলামের নীতি ও আদর্শ ক্রিয়াশীল থাকে। তাদের আলোচিত এ পরিবারটি ইসলামি পরিবার। আর ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের বর্ণনা দিতে গিয়ে জনাব 'ত' বলেন, এ সংগঠনটি স্নেহ ও সম্মানের সমন্বিত ধারা এখানে আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। ইসলামি পরিবারের বৈশিষ্ট্য হলো— এটি শান্তি, তৃপ্তি ও নিরাপত্তার কেন্দ্র। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জুটি সৃষ্টি করেছেন, যাতে তোমরা প্রশান্তি লাভ করতে পারো।” (সুরা আর রোম : ২১)। সুতরাং বলা যায়, ইসলামি পরিবার হলো স্নেহ ও সম্মানের সমন্বিত ধারা।

উত্তর

হ্যাঁ, ইসলামি পরিবারের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ায় জনাব 'থ'-এর বক্তব্যের সাথে আমি একমত। ইসলামি পরিবারের গঠন ও যাবতীয় কাজ কুরআন-সুন্নাহ নির্দেশিত উপায়ে পরিচালিত হয় । দৈনন্দিন কাজ ও ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই এ পরিবারের মূল উদ্দেশ্য। পারস্পরিক ভালোবাসা, দায়িত্ববোধ, সহযোগিতা, হালাল উপার্জন, জবাবদিহিতা ও আর্থ-সামাজিক নিরাপত্তা ইসলামি পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যা জনাব 'থ'-এর বক্তব্যেও প্রকাশ পায়। উদ্দীপকের জনাব 'থ' একটি সংগঠন সম্পর্কে বলেন, এ সংগঠন হালাল উপার্জন, জবাবদিহিতা ও সংগঠনটির প্রতিটা সদস্য পরস্পরের পরিপূরক। তার এ বক্তেব্যে ইসলামি পরিবারের অন্যতম কয়েকটি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। ইসলামি পরিবারে তার প্রত্যেক সদস্য হালাল উপার্জনকে ফরজের উপর ফরজ মনে করেন। এবং ইসলামি পরিবারের প্রতিটা সদস্যের কর্মের জবাবদিহিতা নিশ্চিত বিধান করে। এখানে প্রত্যেক সদস্যের জীবন, সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তাছাড়া এ পরিবারের প্রত্যেক সদস্য নিজেদের দায়িত্বের ব্যাপারে সচেতন। কেননা তারা জানে দায়িত্বে ফাঁকি দিলে কেউ না দেখলেও আল্লাহ তায়ালা ঠিকই দেখেন এবং এ ব্যাপারে জবাবদিহিতাও নিবেন। এ সম্পর্কে রাসুলুল্লাহ (স) বলেন, “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” (বুখারি ও মুসলিম) সুতরাং বলা যায়, দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও হালাল উপার্জন করা ইসলামি পরিবারের অন্যতম বৈশিষ্ট্য। জনাব 'থ'-এর উক্তিটিতে এ বিষয়গুলো ফুটে উঠায় তার উক্তিটি যথার্থ ও প্রশংসনীয়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।