জনাব 'ত'-এর কর্মকাণ্ড কার অধিকার লঙ্ঘনের শামিল। তোমার পাঠ্যবইয়ের আলোকে ইমাম সাহেবের উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: জনাব 'ত' এর কর্মকাণ্ড নারীর অধিকার লঙ্ঘনের শামিল। শিক্ষা মানুষকে আত্মসচেতন করে তোলে। শিক্ষার মাধ্যমে মানুষ তার নিজেকে পরিস্ফুটিত করতে পারে। তাই ইসলাম নারীর শিক্ষা লাভের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, শিক্ষা মানুষকে আত্মসচেতন করে তোলে। শিক্ষার মাধ্যমে মানুষ তার নিজেকে পরিস্ফুটিত করতে পারে। তাই ইসলাম নারীর শিক্ষা লাভের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। হাদিসে এসেছে রাসুল (সা.) বলেছেন, “প্রত্যেক মুসলিম নরনারীর ওপর জ্ঞানার্জন করা যায়।” (বায়হাকি : ৩২৫) নারীদের তালিম-তাবিয়াতের ব্যাপারে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “তোমরা তাদের (নারীদের) সাথে উত্তম আচরণ কর ও উত্তম আচরণ শিক্ষা দাও।” (সূরা নিসা : ৩৯) অত্র আয়াতে নারীদের শিক্ষা প্রাপ্তির অধিকারের কথাই বলা হয়েছে। জাহেলি যুগে এবং অন্যান্য যুগেও কন্যাসন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে আত্মগ্লানি হতো অথবা দারিদ্র্যের ভয়ে তাদেরকে হত্যা করা হতো এমনকি জীবন্ত কবর দেওয়ার মতো ঘটনাও ঘটত। ইসলাম কন্যাসন্তানের প্রতি মানবতাবিরোধী এ আচরণে প্রতিবাদ করেছে। কন্যা সন্তানকে হত্যা ও ঘৃণা করতে নিষেধ করেছে এবং পুত্রসন্তানের মতো বাঁচার অধিকার দিয়েছে। উত্তরাধিকার হিসেবে নারী তার বাবার, স্বামীর নিকটাত্মীয়দের, সন্তানের সম্পদ লাভ করতে পারবে। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, “পিতা-মাতা ও নিকটাত্মীয়দের রেখে যাওয়া সম্পদে পুরুষের অংশ আছে। অনুরূপভাবে পিতা-মাতা ও নিকটাত্মীয়দের রেখে যাওয়া সম্পদে নারীরও অংশ আছে।" (সূরা আন-নিসা : ৭) সন্তান লালন-পালনের ক্ষেত্রে ইসলাম পুত্রসন্তানকে কন্যাসন্তানের ওপর প্রাধান্য দিতে নিষেধ করেছে । বরং সক্ষমতা বিধানের আদেশ দিয়েছে ইসলাম। উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয়, জনাব 'ত' পুত্রসন্তানকে বিদ্যালয়ে পড়ানো এবং কন্যাসন্তানকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার ঘটনাটি নারীর অধিকার লঙ্ঘনের শামিল।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ত'-এর কর্মকাণ্ড কার অধিকার লঙ্ঘনের শামিল। তোমার পাঠ্যবইয়ের আ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর