জনাব 'ক'-এর বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিষয়টি বিশ্লেষণ কর ।
উত্তর: জনাব 'ক'-এর ইসলামি পরিবার সম্পর্কে উল্লিখিত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত । পৃথিবীতে প্রচলিত অন্যান্য সমাজব্যবস্থার পরিবারের তুলনায় ইসলামি পরিবার উন্নত এবং মর্যাদার অধিকারী। ইসলামি পরিবারে কেউ কারও প্রতিযোগী, প্রতিপক্ষ, শত্রু বা প্রতিদ্বন্দ্বী নয়। এ পরিবারেএকে অন্যের সহযোগী। বিশেষত ইসলামি পরিবারের স্বামী-স্ত্রীরা হন পরস্পরের পরিপূরক। একজন অপরজনের প্রতিদ্বন্দ্বী নয়। কেউ কাউকে উপেক্ষা করে না। অবজ্ঞা বা অবহেলাও করে না। আল্লাহ বলেন- অর্থ : “তারা (নারীরা) আমি তোমাদের ভূষণ এবং তোমরাও (পুরুষরা) তাদের ভূষণ।” (সূরা আল- বাকারা : ১৮৭) ইসলামি পরিবারে সক্ষম মানুষদের বাধ্যতামূলকভাবে উপার্জন করতে হয়। কেননা ইসলামে কর্মবিমুখতা এবং উপার্জনে অনীহাকে ঘৃণা করা হয়েছে। পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রশংসা করা হয়েছে। এজন্য ইসলামি পরিবারে সবাই শ্রমজীবী হয় এবং তাদের উপার্জন হয় হালাল পন্থায়। মোটকথা, ইসলামি পরিবারের প্রতিটি সদস্য ইসলামি শরিয়ত অনুযায়ী অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে। ফলে ইসলামি পরিবারে নেমে আসে স্বৰ্গীয় শান্তি । উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর উক্তি হলো, “সেখানে হালাল উপার্জন ও জবাবদিহিতা বিদ্যমান এবং এর সদস্যরা পরস্পরের পরিপূরক।” আমি জনাব 'ক'-এর উক্তির সাথে একমত। সার্বিক বিবেচনায় বলা যায় যে, জনাব 'ক'-এর উক্তি সম্পূর্ণ যুক্তিযুক্ত। তাই, আমি তার মতের সাথে একমত পোষণ করছি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ক'-এর বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার পাঠ্যবইয়ের আলোকে বি…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর