জনাব 'ভ'-এর মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত কি ঠিক হয়েছে?
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ভ'-এর মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্তটি ঠিক হয়েছে বলে আমি মনে করি। কারণ ইজমার প্রকারভেদের মাঝে অন্যতম একটি প্রকার হলো আল ইজমাউত তাকরিরি বা মৌন সম্মতিমূলক ইজমা। যে ইজমায় সমকালীন একদল মুজতাহিদ তাদের কথা বা কাজের মাধ্যমে নিজেদের একমত হওয়ার ঘোষণা দেন আর অবশিষ্টরা সে বিষয়ে কোনো বক্তব্য পেশের ক্ষেত্রে মৌনতা অবলম্বন করেন তাকে “আল-ইজমাউত তাকরিরি' বা মৌন সম্মতিমূলক ইজমা বলে । এ জাতীয় ইজমার অপর নাম 'ইজমায়ে সুকুতি'। এ ইজমার উদাহরণ হলো হযরত আবু বকর (রা.) কর্তৃক যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা । উদ্দীপকে বর্ণিত জনাব 'ভ' পক্ষে-বিপক্ষে কোনো মতামত না দিয়ে নীরব থাকার বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে আল-ইজমাউত তাকরিরি বা মৌন সম্মতিমূলক ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। সেই ক্ষেত্রে জনাব 'ভ'-এর মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্তটি ঠিক হয়েছে বলে আমি মনে করি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ভ'-এর মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত কি ঠিক হয়েছে?
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর