শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত নাহিদের আচরণে যা ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।

উত্তর: এ উদ্দীপকে উল্লিখিত নাহিদের আচরণে যৌতুক নেয়ার বিষয়টি ফুটে উঠেছে। যৌতুক হলো এমন একটি সামাজিক কুপ্রথা যাতে বিয়ের সময় বা বিয়ের পরে কন্যাপক্ষকে বরপক্ষের জন্য কোনো দ্রব্যসামগ্রী বা আর্থিক সুবিধা দিতে না পারলে সংসার ভাঙার মতো হুমকি দেওয়া হয়। শারীরিক নির্যাতন করা হয়, ক্ষেত্রবিশেষে তালাক বা বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। এ সমস্যা সাধারণত দেখা যায় বরপক্ষের আর্থিক অসচ্ছলতা থাকলে অথবা লোভী চরিত্রের হলে। স্বামী যদি অকর্মণ্য হয় তখনও এরকম কাণ্ড ঘটে থাকে। উদ্দীপকে সদ্য বিবাহিত নাহিদ তার সংসারে অভাব-অনটন দেখা দৈওয়ায় একদিন নাহিদ তার শ্বশুরবাড়ি থেকে মোটা অঙ্কের অর্থ আনার জন্য স্ত্রীকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। বিভিন্নভাবে স্ত্রীকে চাপ দিতে থাকে। যা যৌতুক আদায়ের বিভিন্ন কৌশল। সুতরাং একথা *প্রমাণিত হয় যে, নাহিদের আচরণে সামাজিক কুপ্রথা যৌতুকের বিষয়টি ফুটে উঠেছে। যা ইসলাম সমর্থিত কোনো বিষয় নয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত নাহিদের আচরণে যা ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক ব্যা…

উদ্দীপক

আব্দুল্লাহ ও নাহিদ দুজন নিকটতম প্রতিবেশী। নাহিদ সদ্য বিবাহ করেছে। দু'জনের দাম্পত্য জীবন ভালোভাবেই চলছিল। হঠাৎ সংসারে অভাব-অনটন দেখা দেওয়ায় একদিন নাহিদ তার শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের অর্থ আনার জন্য স্ত্রীকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। বিভিন্নভাবে স্ত্রীকে চাপ দিতে থাকে। অপরপক্ষে আব্দুল্লাহ বলেন, তার এমন একটি পরিবারের সাথে সুসম্পর্ক রয়েছে, যে পরিবারে সকল সদস্য প্রত্যেককে সম্মান, শ্রদ্ধা ও স্নেহ করে। তাদের মধ্যে মায়া-মমতা ও ভালোবাসার কোনো রকম ঘাটতি নেই। এ পরিবারের প্রতিটি সদস্য আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করে।

Rajshahi · 2022

উত্তর

'ইসলাম' শব্দের অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি।

উত্তর

"আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।" এ আয়াতটির মাধ্যমে আল্লাহ তায়ালা মানবজাতিকে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং সুদের লেনদেনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। এ আয়াতের মাধ্যমে ব্যবসার গুরুত্ব ফুটে উঠেছেন হালাল পন্থায় ব্যবসায়-বাণিজ্য ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা বলে ঘোষণা করা হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে অবস্থান করথে বলে ঘোষণা দেওয়া হয়েছে যাতে ব্যবসায়ীদের মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। আবার একই সাথে অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে সুদকে গ্রহণ করা যাবে না; বরং সুদ বর্জন করার জোর তাগিদ দেওয়া হয়েছে। সুদকে হারাম ঘোষণা করে সুদি কারবারিদের কঠোর পরিণামের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সুদ মানবজাতির জন্য একটি অভিশাপ। এতে মানুষের কোনো কল্যাণ নেই। সুতরাং হালাল ব্যবসাকে গ্রহণ এবং হারাম সুদকে বর্জন করতে হবে।

উত্তর

এ উদ্দীপকে উল্লিখিত নাহিদের আচরণে যৌতুক নেয়ার বিষয়টি ফুটে উঠেছে। যৌতুক হলো এমন একটি সামাজিক কুপ্রথা যাতে বিয়ের সময় বা বিয়ের পরে কন্যাপক্ষকে বরপক্ষের জন্য কোনো দ্রব্যসামগ্রী বা আর্থিক সুবিধা দিতে না পারলে সংসার ভাঙার মতো হুমকি দেওয়া হয়। শারীরিক নির্যাতন করা হয়, ক্ষেত্রবিশেষে তালাক বা বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। এ সমস্যা সাধারণত দেখা যায় বরপক্ষের আর্থিক অসচ্ছলতা থাকলে অথবা লোভী চরিত্রের হলে। স্বামী যদি অকর্মণ্য হয় তখনও এরকম কাণ্ড ঘটে থাকে। উদ্দীপকে সদ্য বিবাহিত নাহিদ তার সংসারে অভাব-অনটন দেখা দৈওয়ায় একদিন নাহিদ তার শ্বশুরবাড়ি থেকে মোটা অঙ্কের অর্থ আনার জন্য স্ত্রীকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। বিভিন্নভাবে স্ত্রীকে চাপ দিতে থাকে। যা যৌতুক আদায়ের বিভিন্ন কৌশল। সুতরাং একথা *প্রমাণিত হয় যে, নাহিদের আচরণে সামাজিক কুপ্রথা যৌতুকের বিষয়টি ফুটে উঠেছে। যা ইসলাম সমর্থিত কোনো বিষয় নয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আব্দুল্লাহ ইসলামি পরিবারের প্রতি ইঙ্গিত করেছে। যে পরিবার ইসলামি ভাবধারা, ইসলামি নীতিমালা ও ইসলামি বিধি- বিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং পরিচালিত হয়, তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারের সদস্যরা হয় মুসলিম। ইসলামি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক প্রীতি, ভালোবাসা। সহানুভূতির কোনো অভাব থাকে না। ইসলামি পরিবারের সকল সদস্য বড়দের সাথে সম্মানসূচক কথা বলে শ্রদ্ধা করে। পরিবারের বড়রা ছোটদের আদর ও স্নেহ করে ফলে সেখানে সুখ ও শান্তি বিরাজ করে। ইসলামি পরিবারে আল্লাহর বিধান মোতাবেক প্রতিটি সদস্য তাদের জীবন পরিচালনা করেন। ফলে ইসলামি পরিবার এক পরম শান্তির নিবাসে পরিণত হয়। উদ্দীপকে উল্লিখিত আব্দুল্লাহ এর সাথে যে পরিবারের সম্পর্ক রয়েছে - সে পরিবারে ইসলামি পরিবারের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকায় বোঝা যায় যে, আব্দুল্লাহ একটি ইসলামি পরিবারের প্রতি ইঙ্গিত করেছে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।