জনাব রশিদ সাহেবের পরিবার কোন ধরনের অনুশাসন মেনে চলে- তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রশিদ সাহেবের পরিবার ইসলামি অনুশাসন মেনে চলে। আর ইসলামি অনুশাসন অনুযায়ী পরিচালিত পরিবারকে ইসলামি পরিবার বলে। উদ্দীপকের দিকে তাকালে আরও দেখতে পাব, জনাব রশিদ সাহেবের বেশভূষা তাকে সুন্নতের অনুসারী হিসেবে গণ্য করে। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। ধর্মীয় বিধিবিধান মেনে চলেন। সন্তানদের শালীনভাবে চলার তাগিদ করেন এবং সন্তানদের কুরআন শিক্ষাসহ ধর্মীয় মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এই সমস্ত অনুশাসন মূলত ইসলামি অনুশাসন, যা রশিদ সাহেবের পরিবার মেনে চলে। জনাব রশিদ সাহেব ইসলামি পরিবারে পিতার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। কারণ সন্তানদের ধর্মীয় শিক্ষাদান ইসলামি পরিবারের পিতার অন্যতম দায়িত্ব। সালাতের আদেশ করাও পিতার দায়িত্ব। রাসুল (সা.) বলেন, "তোমরা তোমাদের সন্তানদের সালাতের আদেশ দাও, যখন তারা ছয়-সাত বছরের। আর দশ বছর বয়স থেকে তাদের প্রহার কর।" (আবু দাউদ) সর্বোপরি তিনি ধর্মীয় বিধিবিধান মেনে চলেন। এতে আরও স্পষ্ট হই, জনাব রশিদ সাহেবের পরিবার ইসলামি অনুশাসন মেনে চলে এবং তার পরিবারটি ইসলামি পরিবার।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব রশিদ সাহেবের পরিবার কোন ধরনের অনুশাসন মেনে চলে- তোমার পাঠ্যবইয়…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর