শেয়ারFacebookWhatsApp

কাইসারের পিতামাতার ভূমিকায় পরিবারের কোন ধরনের কাজের প্রতিফলন ঘটেছে- ব্যাখ্যা কর।

উত্তর: কাইসারের পিতামাতার ভূমিকায় পরিবারের সন্তানের অধিকার ও পিতার কর্তব্য পালনের চিত্রের প্রতিফলন হয়েছে। মুসলিম পরিবারে একজন সন্তান পিতামাতার কাছে আল্লাহ প্রদত্ত পবিত্র আমানত। পবিরারের সদস্যদের বিশেষ করে নতুন প্রজন্মকে ইমানদার ও আদর্শবান মানুষরূপে গড়ে তোলা পিতামাতার ওপর অপরিহার্য কর্তব্য। ইসলামের মৌলিক ইবাদত যেমন- সালাত, সাওম, হজ, থাকার ইত্যাদি ইবাদাতগুলো যাতে সন্তান সঠিকভাবে আদায় করে সেদিকে খেয়াল রাখাও পিতার কর্তব্য। শৈশব থেকেই তাদেরকে নেক আমল ও মৌলিক ইবাদত পালনে অভ্যস্ত করে তুলতে হবে। সন্তানকে সুনাগরিক করে গড়ে তোলার জন্য সন্তানকে প্রথম থেকেই আদব- কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়াও পিতার কর্তব্য। মাতা-পিতা তুই শৈশবেই সন্তানকে ভদ্রতা, বিনয়, সততা, সত্যবাদিতা, স্নেহ-শ্রদ্ধা, সদাচার প্রভৃতি সুনীতি ও আচরণ শিক্ষা দেবেন। কারণ সুসন্তান হচ্ছে জান্নাত বাগিচার পুষ্পতুল্য। শিশুরাই হচ্ছে উম্মাহর প্রস্ফুটিত ফুল, মানবতার ভবিষ্যৎ। মহানবি (সা.) বলেন, "পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো দান করতে পারে না।" (তিরমিযি) উদ্দীপকে কাইসারের পিতামাতা সন্তানকে অক্ষরজ্ঞানসহ ইসলামের মৌলিক বিষয় শিক্ষাদানসহ তাকে আদব-কায়দা, শিষ্টাচার শিখাচ্ছেন। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কাইসারের পিতামাতা যে ভূমিকা পালন করছেন, তা সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের প্রতিফলন। তারা সন্তানের প্রতি কর্তব্য পালনে সচেতন।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

কাইসারের পিতামাতার ভূমিকায় পরিবারের কোন ধরনের কাজের প্রতিফলন ঘটেছে-…

উদ্দীপক

কাইসার পিতামাতার প্রথম সন্তান। পিতামাতা ছোটবেলা থেকেই তাকে অক্ষরজ্ঞানসহ ইসলামের মৌলিক বিষয় শেখাচ্ছেন। সে এখন কাজের শুরুতে, খাদ্য গ্রহণে, পারস্পরিক সাক্ষাতে বিশেষ পরিভাষা ব্যবহার করে এবং অন্যান্য আদব-কায়দাও শিখেছে। তার পিতামাতার ধারণা, ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুসন্তান হিসেবে গড়ে তোলা তাদের দায়িত্ব।

Dhaka · 2023

উত্তর

জিহাদ শব্দের অর্থ সর্বাত্মক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম, সর্বশক্তি নিয়োগ করা ও চূড়ান্ত চেষ্টা সাধনা করা ইত্যাদি।

উত্তর

মহানবি (সা.) বলেছেন, "মায়ের পদতলে সন্তানের বেহেশত।" আসলে কথাটি একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ রাসুল (সা.) এখানে বোঝাতে চেয়েছেন মায়ের পায়ের নিচে মাটি খনন করলে বেহেশত পাওয়া যাবে না। বরং কেউ যদি মা-বাবাকে খুশি করতে পারে তাহলে তার ওপর আল্লাহ খুশি হবেন। আর যার ওপর আল্লাহ খুশি, সে নিশ্চিত জান্নাতে যাবে। তবে এটি অবশ্যই মনে রাখতে হবে, মাকে, খুশি করতে গিয়ে আল্লাহ ও রাসুল (সা.)-এর কোনো নির্দেশ অমান্য করা যাবে না।

উত্তর

কাইসারের পিতামাতার ভূমিকায় পরিবারের সন্তানের অধিকার ও পিতার কর্তব্য পালনের চিত্রের প্রতিফলন হয়েছে। মুসলিম পরিবারে একজন সন্তান পিতামাতার কাছে আল্লাহ প্রদত্ত পবিত্র আমানত। পবিরারের সদস্যদের বিশেষ করে নতুন প্রজন্মকে ইমানদার ও আদর্শবান মানুষরূপে গড়ে তোলা পিতামাতার ওপর অপরিহার্য কর্তব্য। ইসলামের মৌলিক ইবাদত যেমন- সালাত, সাওম, হজ, থাকার ইত্যাদি ইবাদাতগুলো যাতে সন্তান সঠিকভাবে আদায় করে সেদিকে খেয়াল রাখাও পিতার কর্তব্য। শৈশব থেকেই তাদেরকে নেক আমল ও মৌলিক ইবাদত পালনে অভ্যস্ত করে তুলতে হবে। সন্তানকে সুনাগরিক করে গড়ে তোলার জন্য সন্তানকে প্রথম থেকেই আদব- কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়াও পিতার কর্তব্য। মাতা-পিতা তুই শৈশবেই সন্তানকে ভদ্রতা, বিনয়, সততা, সত্যবাদিতা, স্নেহ-শ্রদ্ধা, সদাচার প্রভৃতি সুনীতি ও আচরণ শিক্ষা দেবেন। কারণ সুসন্তান হচ্ছে জান্নাত বাগিচার পুষ্পতুল্য। শিশুরাই হচ্ছে উম্মাহর প্রস্ফুটিত ফুল, মানবতার ভবিষ্যৎ। মহানবি (সা.) বলেন, "পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো দান করতে পারে না।" (তিরমিযি) উদ্দীপকে কাইসারের পিতামাতা সন্তানকে অক্ষরজ্ঞানসহ ইসলামের মৌলিক বিষয় শিক্ষাদানসহ তাকে আদব-কায়দা, শিষ্টাচার শিখাচ্ছেন। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কাইসারের পিতামাতা যে ভূমিকা পালন করছেন, তা সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের প্রতিফলন। তারা সন্তানের প্রতি কর্তব্য পালনে সচেতন।

উত্তর

কাইসারের পরিবার একটি নৈতিক ও মানবিক শিক্ষাগার- উত্তিটির যথার্থ। কারণ তার পরিবারটি ইসলামি পরিবার। আর ইসলামি পরিবার নৈতিকতা ও মানবিকতা শিক্ষার প্রধান মাধ্যম। নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। সমাজে সুখে-শান্তিতে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য পরিবার এবং পারিবারিক বন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক জীবন মানুষের কুপ্রবৃত্তি, পশুবৃত্তি, উচ্ছৃঙ্খলতা, সীমা লঙ্ঘন, অধিকার হরণ প্রভৃতি পশু চরিত্র থেকে মুক্ত ও পবিত্র করে। মানুষকে সুনিয়ন্ত্রিত, সুশৃঙ্খল, কল্যাণকর ও পবিত্র গুণবৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করে। ইসলামি পরিবারে সদস্যদের মধ্যে প্রেমপ্রীতি, স্নেহমমতা, সমঝোতা, সহানুভূতি, শ্রদ্ধা-ভালোবাসা, মানবমর্যাদা, তাহজিব-তামাদ্দুন, আদব- কায়দা, সাহায্য-সহযোগিতা এবং পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যবোধ সৃষ্টি হয়। যা বৃহত্তর সমাজ ও জাতিগঠনে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক জীবনে ছোট-বড় সব সদস্যের নৈতিক চরিত্র গঠন ও উৎকর্ষ সাধনের এক বিশেষ সুযোগ রয়েছে। সন্তানকে আদর্শ মানুষরূপে গড়ে তোলা এটাই হলো শ্রেষ্ঠ শিক্ষায়তন। সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিবারেই আদব-কায়দা, শিষ্টাচার, বিনয়, নম্রতার শিক্ষা দেওয়া হয়। উদ্দীপকে কাইসারের পিতামাতা তাকে প্রাথমিক শিক্ষার পাশাপাশি ইসলামের মৌলিক বিষয় শিক্ষা দিচ্ছেন। সন্তানকে ইসলামি সংস্কৃতি, আদব-কায়দা শেখাচ্ছেন। সন্তানকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়া ও একজন সুসন্তান হিসেবে গড়ে তোলা তারা দায়িত্ব মনে করেন। নৈতিকতাসম্পন্ন ও মানবিক গুণাবলির সমন্বয়ে একজন আদর্শ সন্তান গড়ে তোলার দায়িত্ব পালন করছেন তারা। তাই বলা যায়, কাইসারের পরিবার একটি ইসলামি পরিবার। যেখানে নৈতিকতা ও মানবিকতার চর্চা হয়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।