উদ্দীপকে স্ত্রী রহিমা বেগমের দায়িত্ব ও কর্তব্যের অবহেলার বিষয়টি কুরআন ও হাদিসের আলোকে আলোচনা কর।
উত্তর: ইসলাম স্বামী-স্ত্রী উভয়ের মর্যাদা ও অধিকার সংরক্ষণের জন্য কতিপয় অধিকার ও দায়িত্ব-কর্তব্য নির্ধারণ করে দিয়েছে। যাতে তাদের দাম্পত্য জীবন সুখী থেকে আরও সুখকর ও মধুময় হয়ে ওঠে। উদ্দীপকে স্ত্রী রহিমা বেগমের দায়িত্ব ও কর্তব্যে অবহেলা কুরআন হাদিস তথা ইসলামি শরীয়ার পরিপন্থি। স্বামী-স্ত্রীর দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, "স্ত্রীদের ওপর যেমন স্বামীদের অধিকার আছে, তেমনি স্বামীদের ওপরও স্ত্রীদের অধিকার রয়েছে।" (সূরা বাকারা: ১২৮)। সুতরাং কোনো স্ত্রী চাইলেই তার স্বামীকে অবজ্ঞা, অবহেলা অথবা দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে উদাসীনতা দেখাতে পারবে না। স্বামীর ক্ষেত্রেও একই কথা বিদ্যমান। স্ত্রীদের ব্যাপারে হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, "আমি যদি স্ত্রীকে কারও উদ্দেশে সিজদা করতে আদেশ করতাম, তাহলে আমি স্ত্রীকে তার স্বামীর উদ্দেশে সিজদা করতে আদেশ করতাম।" (তিরমিযি শরিফ) স্ত্রী সর্বাবস্থায় স্বামীকে সন্তুষ্ট ও খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য যদি নফল ইবাদত। ছেড়ে দিতে হয় তাও করতে হবে। স্বামীর সামনে গুমরাহ মুখে না থেকে স্বামীকে উদার হৃদয়ে সহাস্যবদনে বরণ করে নিতে হবে। মহানবি (সা.) আরও বলেন, "স্ত্রী নিজের স্বার্থে কখনো স্বামীর আমানত খিয়ানত করবে, না। (তিরমিযি) অতএব স্ত্রী রহিমা বেগমের উচিত স্বামীর আদেশ সঠিকভাবে পালন করা ও পরিবারের দায়িত্ব পালনে সজাগ থাকা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে স্ত্রী রহিমা বেগমের দায়িত্ব ও কর্তব্যের অবহেলার বিষয়টি কুর…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর