শেয়ারFacebookWhatsApp

জনাব 'ক' ও 'ন' আলোচিত বিষয়টি চিহ্নিতপূর্বক 'ন'-এর বক্তব্যটি ব্যাখ্যা কর।

উত্তর: জনাব 'ক' ও জনাব 'ন' এর আলোচিত বিষয়টি হলো ইসলামি পরিবার। 'ন'-এর বক্তব্যটি 'এ সংগঠনটিতে নারীর কর্তত্ব ও অধিকার স্বীকৃত এবং এটি শান্তি ও তৃপ্তির কেন্দ্র' যথার্থ। কুরআন ও সুন্নার নির্দেশনা অনুযায়ী যে পরিবার গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারে নারীর কর্তৃত্ব ও অধিকার স্বীকৃত। ইসলামি পরিবারে স্ত্রীদেরকে স্বেচ্ছায় মোহরানা আদায় করতে বলা হয়েছে, আল্লাহ তায়ালা বলেন, “আর স্ত্রীদের মোহরানা স্বেচ্ছায় ও খুশি মনে দিয়ে দাও (সূরা নিসা : ৪ ) খাদ্য বস্ত্রের অধিকার সম্পর্কে রাসুল (স.) বলেন, যখন তুমি খাবে স্ত্রীকেও খাওয়াবে এবং যখন তুমি পোশাক পরবে তখন তাকেও পরাবে (সুনানে আবু দাউদ)। সদাচরণ পাওয়া সম্পর্কে মহান আল্লাহ বলেন, “আর তোমরা স্ত্রীদের সাথে সংযত ও সুন্দর আচরণ কর। তাদেরকে যদি তোমরা অপছন্দ কর, তাহলে তো অপছন্দ করার এমন কিছু যার মধ্যে আল্লাহ তায়ালা সীমাহীন কল্যাণ রেখেছেন (সূরা আন- নিসা : ১৯)। এভাবেই ইসলামে পরিবারে নারীর কর্তব্য ও অধিকার স্বীকার। ইসলামি পরিবার শান্তি ও তৃপ্তির কেন্দ্র। আল্লাহ তায়ালা বলেন, আল্লাহ নিদর্শনসমূহের অন্যতম হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জুটি সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি পেতে পার (সূরা আর রোম : ২১)। উদ্দীপকে জনাব 'ন'-এর মন্তব্যটি যথার্থ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

জনাব 'ক' ও 'ন' আলোচিত বিষয়টি চিহ্নিতপূর্বক 'ন'-এর বক্তব্যটি ব্যাখ্…

উদ্দীপক

জনাব 'ন ও জনাব 'ক' একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন নিয়ে আলোচনা করছিল, যেখানে সবসময় এবং সর্বক্ষেত্রে ইসলামের নীতি ও আদর্শ ক্রিয়াশীল থাকে। জনাব 'ন' বলেন, এ সংগঠনটিতে নারীর কর্তৃত্ব ও অধিকার স্বীকৃত এবং এটি শান্তি ও তৃপ্তির কেন্দ্র। অপরদিকে, জনাব 'ক' উক্ত সংগঠনটি হালাল উপার্জন ও জবাবদিহিতা এবং এর সদস্যদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে বলে উল্লেখ করেন।

নটরডেম কলেজ · 2023

উত্তর

যেসব ভাইবোনদের পিতা এক মাতা ভিন্ন তাদেরকে পরস্পরকে বৈমাত্রেয় ভাইবোন বলা হয়।

উত্তর

পিতামাতার উচিত সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। সন্তানদের শৈশবে ধর্মীয় শিক্ষা প্রদান করলে তাদেরকে তাকওয়ার শিক্ষা দেওয়া হলে তারা নিজেকে অন্যায়, অসৎ পথ থেকে বিরত রাখবে। ভবিষ্যতে একজন সৎ ও আদর্শ নাগরিক হিসেবে বেড়ে উঠবে। শৈশবেই সন্তানকে আদব-কায়দা, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। মাতা-পিতা শিশুকে ভদ্রতা, বিনয়, সততা, সত্যবাদিতা, স্নেহ-শ্ৰদ্ধা, সদাচার প্রভৃতি সুনীতি ও আচরণ শিক্ষা দেবেন। রাসূল (সা.) বলেন, “পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো দান করতে পারে না।” (তিরমিযি)

উত্তর

জনাব 'ক' ও জনাব 'ন' এর আলোচিত বিষয়টি হলো ইসলামি পরিবার। 'ন'-এর বক্তব্যটি 'এ সংগঠনটিতে নারীর কর্তত্ব ও অধিকার স্বীকৃত এবং এটি শান্তি ও তৃপ্তির কেন্দ্র' যথার্থ। কুরআন ও সুন্নার নির্দেশনা অনুযায়ী যে পরিবার গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারে নারীর কর্তৃত্ব ও অধিকার স্বীকৃত। ইসলামি পরিবারে স্ত্রীদেরকে স্বেচ্ছায় মোহরানা আদায় করতে বলা হয়েছে, আল্লাহ তায়ালা বলেন, “আর স্ত্রীদের মোহরানা স্বেচ্ছায় ও খুশি মনে দিয়ে দাও (সূরা নিসা : ৪ ) খাদ্য বস্ত্রের অধিকার সম্পর্কে রাসুল (স.) বলেন, যখন তুমি খাবে স্ত্রীকেও খাওয়াবে এবং যখন তুমি পোশাক পরবে তখন তাকেও পরাবে (সুনানে আবু দাউদ)। সদাচরণ পাওয়া সম্পর্কে মহান আল্লাহ বলেন, “আর তোমরা স্ত্রীদের সাথে সংযত ও সুন্দর আচরণ কর। তাদেরকে যদি তোমরা অপছন্দ কর, তাহলে তো অপছন্দ করার এমন কিছু যার মধ্যে আল্লাহ তায়ালা সীমাহীন কল্যাণ রেখেছেন (সূরা আন- নিসা : ১৯)। এভাবেই ইসলামে পরিবারে নারীর কর্তব্য ও অধিকার স্বীকার। ইসলামি পরিবার শান্তি ও তৃপ্তির কেন্দ্র। আল্লাহ তায়ালা বলেন, আল্লাহ নিদর্শনসমূহের অন্যতম হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জুটি সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি পেতে পার (সূরা আর রোম : ২১)। উদ্দীপকে জনাব 'ন'-এর মন্তব্যটি যথার্থ।

উত্তর

জনাব 'ক'-এর ইসলামি পরিবার সম্পর্কে উল্লিখিত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত । পৃথিবীতে প্রচলিত অন্যান্য সমাজব্যবস্থার পরিবারের তুলনায় ইসলামি পরিবার উন্নত এবং মর্যাদার অধিকারী। ইসলামি পরিবারে কেউ কারও প্রতিযোগী, প্রতিপক্ষ, শত্রু বা প্রতিদ্বন্দ্বী নয়। এ পরিবারেএকে অন্যের সহযোগী। বিশেষত ইসলামি পরিবারের স্বামী-স্ত্রীরা হন পরস্পরের পরিপূরক। একজন অপরজনের প্রতিদ্বন্দ্বী নয়। কেউ কাউকে উপেক্ষা করে না। অবজ্ঞা বা অবহেলাও করে না। আল্লাহ বলেন- অর্থ : “তারা (নারীরা) আমি তোমাদের ভূষণ এবং তোমরাও (পুরুষরা) তাদের ভূষণ।” (সূরা আল- বাকারা : ১৮৭) ইসলামি পরিবারে সক্ষম মানুষদের বাধ্যতামূলকভাবে উপার্জন করতে হয়। কেননা ইসলামে কর্মবিমুখতা এবং উপার্জনে অনীহাকে ঘৃণা করা হয়েছে। পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রশংসা করা হয়েছে। এজন্য ইসলামি পরিবারে সবাই শ্রমজীবী হয় এবং তাদের উপার্জন হয় হালাল পন্থায়। মোটকথা, ইসলামি পরিবারের প্রতিটি সদস্য ইসলামি শরিয়ত অনুযায়ী অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে। ফলে ইসলামি পরিবারে নেমে আসে স্বৰ্গীয় শান্তি । উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর উক্তি হলো, “সেখানে হালাল উপার্জন ও জবাবদিহিতা বিদ্যমান এবং এর সদস্যরা পরস্পরের পরিপূরক।” আমি জনাব 'ক'-এর উক্তির সাথে একমত। সার্বিক বিবেচনায় বলা যায় যে, জনাব 'ক'-এর উক্তি সম্পূর্ণ যুক্তিযুক্ত। তাই, আমি তার মতের সাথে একমত পোষণ করছি।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।