জনাব শাহজাহান সাহেবের আচরণে পারিবারিক জীবনের কোন গুণাবলির বহিঃপ্রকাশ ঘটেছে? তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জনাব শাহজাহান সাহেবের আচরণে পারিবারিক জীবনের পিতা- মাতা ও স্ত্রীর প্রতি নিজের দায়িত্ব-কর্তব্য পালনের গুণাবলির বহিঃপ্রকাশ ঘটেছে। ইসলাম স্বামী-স্ত্রী উভয়ের মর্যাদা ও অধিকার সংরক্ষণের জন্য কতিপয় অধিকার ও দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দিয়েছে। একই সাথে পিতা- মাতার প্রতি ছেলের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে দিয়েছে। স্বামী-স্ত্রীর পারিবারিক জীবন নিয়ে আল্লাহ পাক বলেন, "স্ত্রীদের ওপর যেমন স্বামীদের অধিকার আছে, তেমনি স্বামীদের ওপরও স্ত্রীদের অধিকার রয়েছে।" (সূরা বাকারা ১২৮)। আবার পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে আল্লাহ বলেন, "তোমার সামনে তাদের একজন বা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের প্রতি উহ! কথাটিও উচ্চারণ করবে না। তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবে না। তাদের সাথে নম্রভাবে কথা বলবে। তাদের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের বাহু প্রসারিত করে দাও।" (সূরা বনিইসরাইল। ২৩-২৪) অতএব শাহজাহান সাহেবের আচরণে পারিবারিক জীবনে দায়িত্বশীলতার গুণটি প্রকাশ পেয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব শাহজাহান সাহেবের আচরণে পারিবারিক জীবনের কোন গুণাবলির বহিঃপ্রকা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর