উদ্দীপকে শামীমের পিতার মধ্যে কোন গুণটি ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক তোমার পাঠ্যবইয়ের আলোকে এর সামাজিক প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: শামীমের পিতার মধ্যে সন্তানের প্রতি পিতা-মাতার কর্তব্যের পুপটি ফুটে উঠেছে। ইসলাম ও পারিবারিক জীবনে এর সামাজিক গুরুত্ব অপরিসীম। মুসলিম পরিবারে বা ইসলামি পরিবারে পুরুষকে পরিবারের কর্তা বা অভিভাবক নিযুক্ত করে তার ওপর ভরণ-পোষণ, শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ যাবতীয় দায়-দায়িত্ব অর্পণ করা হয়েছে। যেমন- মহান আল্লাহর ঘোষণা - الرجال قومون على النساء অর্থাৎ "পুরুষগণ স্ত্রীদের কর্তা।" (সূরা আন-নিসা: ৩৪) রাসুল (সা.) বলেন, "প্রত্যেক পুরুষ নিজ পরিবারের লোকদের তত্ত্বাবধায়ক এবং সে নিজের অধীনস্তদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে।" (বুখারি) তাই মুসলিম পরিবারের পুরুষ পরিবারের দায়িত্বশীল। সন্তান জন্মগ্রহণের পর পিতার অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে। কেননা ইসলামি বিধানমতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরই পিতার ওপর কতকগুলো গুরুদায়িত্ব ও কর্তব্য এসে পড়ে, যা পিতাকে অবশ্যই পালন করতে হবে। এ মর্মে প্রিয়নবি (সা.) ঘোষণা করেন- حَق الْوَالِي عَلَى الْوَلد ثلاثة أَشْيَاء أَن يُحْسِنَ اسْمَهُ إِذَا وَلَدَ وَيُعَلِّمُهُ الْكِتَابَ إذا عَقَلَ وَيَزَوجَهُ إِذَا أَدْرَكَ. অর্থ: পিতার ওপর সন্তানের হক হচ্ছে তিনটি। ১. জন্মের পর পরই তার জন্য উত্তম একটি নাম রাখতে হবে। ২. জ্ঞান-বুদ্ধি বাড়লে তাকে ইসলাম শিক্ষা দিতে হবে। ৩. আর সে যখন সামর্থবান হবে, তখন তার বিয়ের ব্যবস্থা করতে হবে। পিতামাতার উচিত মৌলিক। চাহিদা পূরণ করে ঐকান্তিক দরদ, ভালোবাসা ও স্নেহমমতার কোমল পরশে সন্তানদেরকে অতি যত্নসহকারে প্রতিপালন করা উচিত। এ মর্মে وعَلَى الْمُوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ - STATE C অর্থ: "আর পিতার কর্তব্য যথানিয়মে তাদের ভরণ-পোষণ প্রদান করা।" (সূরা আল-বাকারা: ২৩৩) সন্তানের জীবনের নিরাপত্তা, চিকিৎসা, রোগমুক্ত রাখা, স্বাস্থ্যবানরূপে গড়ে তোলা এবং জীবনের উন্নতি ও বিকাশকল্পে সুশিক্ষা প্রদানে পিতামাতাকে যথোপযুক্ত দায়িত্ব পালন করতে হবে। পিতামাতা সর্বদা সন্তানের কল্যাণকামী হবেন এবং তাদের সৎপথে চালাবেন। তাদের জন্য দুআ করবেন। শিশু সন্তানের স্বাভাবিক ও সুদ্ধ বিকাশের জন্য পিতামাতার মধ্যে সম্প্রীতির দাম্পত্যজীবন একান্ত অপরিহার্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শামীমের পিতার মধ্যে কোন গুণটি ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর