শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত আফিফার কর্মকাণ্ড তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের আফিফার কর্মকাণ্ডে সন্তানের প্রতি মাতাপিতার কর্তব্যের বিষয়টি ফুটে ওঠেছে। মানবশিশু অত্যন্ত অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে। সাধারণত মানবশিশুর হাঁটা শিখতে এক বছর সময় লাগে। তখন পর্যন্ত সে পুরোপুরি অন্যদের উপর নির্ভরশীল থাকে। মহান আল্লাহ তায়ালা শিশুর বেড়ে ওঠার জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন মাতৃদুগ্ধ। শিশুর জন্য এটি হলো সর্বাধিক সুষম খাবার । তাছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তান নিজের দায়িত্ব নিতে পারে না। মাতাপিতার পরিচর্যায় তাকে এই সময়টা পার করতে হয়। সন্তানকে আদর যত্ন করে লালন-পালন করা মাতাপিতার আবশ্যকীয় দায়িত্ব ও কর্তব্য । যা আফিফার কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। উদ্দীপকের চাকরিজীবী আফিফা সম্প্রতি একটি কন্যা সন্তান জন্ম দেন। সন্তানের সুষ্ঠু লালন-পালনের জন্য তিনি অফিসের কর্তৃপক্ষ বরাবর ছয় মাসের ছুটির আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ কেবল এক মাসের ছুটি মঞ্জুর করেন। এতে আফিফা অসন্তুষ্ট হয়ে চাকরি ছেড়ে দেন এবং সুষ্ঠুভাবে সন্তান পালনে মনোনিবেশ করেন। আফিফা যদি এক মাসের ছুটি গ্রহণ করতেন, তাহলে তার সুষ্ঠুভাবে সন্তান পালন করা ব্যাহত হতো। কিন্তু তিনি তা করেননি বরং সন্তানের সুষ্ঠু প্রতিপালনের জন্য চাকরি ত্যাগ করেন। আফিফার কাজের মাধ্যমে সন্তানের প্রতি মাতাপিতার দায়িত্ববোধের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত আফিফার কর্মকাণ্ড তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা…

উদ্দীপক

চাকরিজীবী আফিফা সম্প্রতি একটি কন্যা সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় আয়েশা। আয়েশার জন্মের পর সংশ্লিষ্ট ডাক্তার ছয় মাস পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া শিশুকে অন্য কোনো খাবার দিতে মা-বাবাকে নিরুৎসাহিত করেন। ডাক্তারের পরামর্শ বিবেচনা করে আফিফা যথাযথ কর্তৃপক্ষ বরাবর ছয় মাসের ছুটির জন্য আবেদন করেন। কর্তৃপক্ষ কেবল এক মাসের ছুটি মঞ্জুর করে। এতে আফিফা সন্তুষ্ট হতে না পেরে চাকরি ত্যাগ করেন এবং আয়েশাকে সুষ্ঠুভাবে প্রতিপালনে মনোনিবেশ করেন। আফিফার স্বামী রায়হান একজন ব্যাংক কর্মকর্তা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে হাসিমুখে বাসায় ফিরেন। আফিফার শরীরের খোঁজ- খবর নেন, তার সাথে উত্তম ব্যবহার করেন এবং কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি দৃষ্টিগোচর হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। তার এরূপ ব্যবহারে আফিফা নিজেকে ধন্য মনে করেন এবং গৌরববোধ করেন।

Dhaka · 2019

উত্তর

ইসলামি ভাবধারা, নীতিমালা ও আদর্শের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে তাকে ইসলামি পরিবার বলে।

উত্তর

পিতামাতার সাথে সদাচরণ ও তাদের সেবা করার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করা যায়। পিতামাতা হলেন সন্তানের সবচেয়ে আপনজন। সেবাযত্ন ও ভালো ব্যবহার করার মাধ্যমে তাদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তায়ালাও সন্তুষ্ট হন। এতে জান্নাত লাভের পথ সহজ হয়। আর পিতামাতাকে কষ্ট দিলে বা তাদের অবাধ্য হলে আল্লাহ তায়ালা ক্ষমা করেন না। পিতামাতার অবাধ্যতা বা তাদের কষ্ট দেওয়ার পরিণতি হলো জাহান্নাম।

উত্তর

উদ্দীপকের আফিফার কর্মকাণ্ডে সন্তানের প্রতি মাতাপিতার কর্তব্যের বিষয়টি ফুটে ওঠেছে। মানবশিশু অত্যন্ত অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে। সাধারণত মানবশিশুর হাঁটা শিখতে এক বছর সময় লাগে। তখন পর্যন্ত সে পুরোপুরি অন্যদের উপর নির্ভরশীল থাকে। মহান আল্লাহ তায়ালা শিশুর বেড়ে ওঠার জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন মাতৃদুগ্ধ। শিশুর জন্য এটি হলো সর্বাধিক সুষম খাবার । তাছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তান নিজের দায়িত্ব নিতে পারে না। মাতাপিতার পরিচর্যায় তাকে এই সময়টা পার করতে হয়। সন্তানকে আদর যত্ন করে লালন-পালন করা মাতাপিতার আবশ্যকীয় দায়িত্ব ও কর্তব্য । যা আফিফার কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। উদ্দীপকের চাকরিজীবী আফিফা সম্প্রতি একটি কন্যা সন্তান জন্ম দেন। সন্তানের সুষ্ঠু লালন-পালনের জন্য তিনি অফিসের কর্তৃপক্ষ বরাবর ছয় মাসের ছুটির আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ কেবল এক মাসের ছুটি মঞ্জুর করেন। এতে আফিফা অসন্তুষ্ট হয়ে চাকরি ছেড়ে দেন এবং সুষ্ঠুভাবে সন্তান পালনে মনোনিবেশ করেন। আফিফা যদি এক মাসের ছুটি গ্রহণ করতেন, তাহলে তার সুষ্ঠুভাবে সন্তান পালন করা ব্যাহত হতো। কিন্তু তিনি তা করেননি বরং সন্তানের সুষ্ঠু প্রতিপালনের জন্য চাকরি ত্যাগ করেন। আফিফার কাজের মাধ্যমে সন্তানের প্রতি মাতাপিতার দায়িত্ববোধের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

উত্তর

স্ত্রীর প্রতি রায়হানের মতো সদাচরণ শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবার গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। ইসলামি পরিবারব্যবস্থায় স্বামী-স্ত্রী হলো প্রধান নিয়ামক। পরিবারের অস্তিত্ব সংরক্ষণ ও কার্যকারিতা নিশ্চিতকরণের জন্য ইসলামে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য একে অপরের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্যের নির্দেশ দেওয়া হয়েছে। এসব দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালনের ওপর পরিবারের সুখ, সমৃদ্ধি ও স্থায়িত্ব নির্ভর করে। রায়হানের স্ত্রীর প্রতি সদাচরণ এবং স্ত্রীর সন্তুষ্টি তারই প্রমাণ। উদ্দীপকের রায়হান একজন ব্যাংক কর্মকর্তা। তিনি সারাদিন কর্মব্যস্ত থাকার পরও বাসায় ফিরে স্ত্রী আফিফার সাথে উত্তম আচরণ করেন। তার শরীরের খোঁজ-খবর নেন এবং তার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। রায়হানের এরূপ সৌহার্দপূর্ণ আচরণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কারণ ইসলামি পরিবারে কেউ কারো প্রতিযোগী বা শত্রু নয় বরং একে অন্যের সহযোগী। স্বামী-স্ত্রীর উত্তম আচরণে পরিবারে যেমন সুখ ও শান্তি বিরাজ করে, তেমনি সুখী, আদর্শ পরিবার থেকেই শিশুরা স্নেহ, মমতা, সহানুভূতিসহ সব ধরনের মানবিক গুণের প্রশিক্ষণ লাভ করে। আর এভাবেই পরিবারের প্রত্যেক সদস্যের মাঝে দয়া, ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি হওয়ার মধ্যে একটি শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবার গঠিত হয়। উপরের আলোচনা থেকে বলা যায়, স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি সদাচরণের মাধ্যমে সুখী পরিবার গড়ে তোলা যায়। তাই স্ত্রীর প্রতি রায়হানের আচরণ শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবার গঠনে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক প্রভাব ফেলে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।