উদ্দীপকে উল্লিখিত জনাব আব্দুল আলিমের কর্মে যা প্রকাশ পেয়েছে তার সামাজিক প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: জনাব আবদুল আলীমের কর্মে সন্তানের প্রতি পিতার দায়িত্বে অবহেলার বিষয়টি ফুটে উঠেছে । সন্তান জন্মগ্রহণের পর পিতার অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে। কেননা ইসলামি বিধানমতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরই পিতার ওপর কতকগুলো গুরুদায়িত্ব ও কর্তব্য এসে পড়ে, যা পিতাকে অবশ্যই পালন করতে হবে। এ মর্মে প্রিয়নবি (সা.) ঘোষণা করেন- حَقَّ الْوَالِدِ على الولد ثلاثة أشياء أن يحسن اسْمَهُ إِذَا وَلَدَ وَيُعْلَمَهُ الْكِتَابَ اذا عَقَلَ وَيَزوجُهُ إِذا أَدرك. অর্থ: পিতার ওপর সন্তানের হক হচ্ছে তিনটি। ১. জন্মের পর পরই তার জন্য উত্তম একটি নাম রাখতে হবে। ২. জ্ঞান-বুদ্ধি বাড়লে তাকে ইসলাম শিক্ষা দিতে হবে। ৩. আর সে যখন সামর্থবান হবে, তখন তার বিয়ের ব্যবস্থা করতে হবে। পিতামাতার উচিত মৌলিক চাহিদা পূরণ করে ঐকান্তিক দরদ, ভালোবাসা ও স্নেহমমতার কোমল। পরশে সন্তানদেরকে অতি যত্নসহকারে প্রতিপালন করা উচিত। এ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقهن وكسوتهن بِالْمَعْرُوف - 1 ETER 24 অর্থ: "আর পিতার কর্তব্য যথানিয়মে তাদের ভরণ-পোষণ প্রদান করা।" (সূরা বাকারা : ২৩৩( وحملته وفصالة ثلقون আর তার গর্ভধারন ও দুগ্ধদানের সময় হলো ত্রিশমাস। সন্তানের জীবনের নিরাপত্তা, চিকিৎসা, রোগমুক্ত রাখা, স্বাস্থ্যবানরূপে গড়ে তোলা এবং জীবনের উন্নতি ও বিকাশকল্পে সুশিক্ষা প্রদানে পিতামাতাকে যথোপযুক্ত দায়িত্ব পালন করতে হবে। পিতামাতা সর্বদা সন্তানের কল্যাণকামী হবেন এবং তাদের সৎপথে চালাবেন। তাদের জন্য আয় করবেন। শিশু সন্তানের স্বাভাবিক ও সুদ্ধ বিকাশের জন্য পিতামাতার মধ্যে সম্প্রীতিময় দাম্পত্যজীবন একান্ত অপরিহার্য। পরিশেষে বলা যায় পরিবার ও সন্তানদের প্রতি জনাব আবদুল আলীমের কর্মে চরম অবহেলার বিষয়টি ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আব্দুল আলিমের কর্মে যা প্রকাশ পেয়েছে তার সাম…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর