শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত আব্দুর রশিদের বক্তব্যে কী ফুটে উঠেছে? তা চিহ্নিতপূর্বক তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আব্দুর রশিদের বক্তব্যে ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের বিষয়টি ফুটে উঠেছে। পিতা-মাতা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা নিয়ে যে ছোট সংসার গড়ে ওঠে তাকে বলে পরিবার। পরিবার মানুষের আদি ও আদিম সংগঠন। ইসলামি পরিবার হলো, যে পরিবার ইসলামি ভাবধারা, ইসলামি নীতিমালা ও ইসলামি বিধি- বিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাই ইসলামি পরিবার। ইসলামি পরিবারের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো- প্রেম-প্রীতি, মায়া-মমতা, আদর, স্নেহ, সমঝোতা, উদারতা, সহায়তা, সহানুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা, আদর-কায়দা, সাহায্য-সহযোগিতা, কর্তব্যবোধ ইত্যাদি মানবিক গুণাবলির উন্মেষ ঘটে। ইসলামি পরিবার হলো এক অনাবিল শান্তির আবাস। এখানে সবাই মিলে সুখে-শান্তিতে বসবাস করে। ইসলামি পরিবারের সদস্যরা পরস্পর পরস্পরের প্রতি স্নেহপরায়ণ ও শ্রদ্ধাশীল আচরণ করেন। তারা পরস্পরের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করেন। তারা কুরআন ও সুন্নাহর বিধি মোতাবেক তাদের জীবন পরিচালনা করেন। উদ্দীপকে উল্লিখিত আব্দুর রশিদ তার বন্ধু আব্দুল হামিদকে যে পবিরারের কথা বলেছে সে পরিবারের সদস্যদের কার্যক্রম ও বৈশিষ্ট্য ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। সুতরাং আব্দুর রশিদের বক্তব্যে একটি ইসলামি পবিরারের চিত্রই ফুটে উঠেছে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত আব্দুর রশিদের বক্তব্যে কী ফুটে উঠেছে? তা চিহ্নিতপ…

উদ্দীপক

আব্দুর রশিদ ও আব্দুল হামিদ দুজন বন্ধু। আব্দুর রশিদ বলল, বন্ধু আমাদের এলাকায় এমন একটি পরিবার রয়েছে যেখানে পরস্পরের মধ্যে প্রেমপ্রীতি, সহমর্মিতা-সহানুভূতি, শ্রদ্ধা, মায়া-মমতা, ধৈর্য, সহিষ্ণুতা ও সহযোগিতা রয়েছে। এ কথা শুনে আব্দুল হামিদ বলল, তুমি যে পরিবারের কথা বলছ সে রকম পরিবারের সদস্যগণ আল্লাহ ও রাসুল (সা.) নির্দেশিত ও অনুমোদিত পন্থায় আয় উপার্জন করে।

Rajshahi · 2022

উত্তর

'হুবুল ওয়াতান' শব্দের অর্থ- দেশপ্রেম বা স্বদেশপ্রেম।

উত্তর

তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ।"- এটি মহান আল্লাহর বাণী এবং পবিত্র কুরআনের সূরা বাকারার ১৮৭ নং আয়াত। এ আয়াতে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীর মর্যাদা ও পারস্পরিক স্বার্থকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এখানে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রী পরস্পরকে পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক যেমন মানুষের লজ্জাস্থান ঢেকে দেয়, ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়, সৌন্দর্যকে ফুটিয়ে তোলে সর্বোপরি শীতে উষ্ণতা দিয়ে রক্ষা করে এবং শারীরিক দোষত্রুটি ঢেকে রাখে। তেমনি স্বামী-স্ত্রী একে অন্যের লজ্জাস্থানের নিরাপত্তা বিধান করে পরিবার গঠনের মাধ্যমে সভ্যতার বিকাশে অবদান রাখে এবং ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে রেখে শান্তির প্রবাহ চালু রাখে। তাই স্বামী-স্ত্রী একে অপরের ভূষণস্বরূপ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আব্দুর রশিদের বক্তব্যে ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের বিষয়টি ফুটে উঠেছে। পিতা-মাতা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা নিয়ে যে ছোট সংসার গড়ে ওঠে তাকে বলে পরিবার। পরিবার মানুষের আদি ও আদিম সংগঠন। ইসলামি পরিবার হলো, যে পরিবার ইসলামি ভাবধারা, ইসলামি নীতিমালা ও ইসলামি বিধি- বিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাই ইসলামি পরিবার। ইসলামি পরিবারের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো- প্রেম-প্রীতি, মায়া-মমতা, আদর, স্নেহ, সমঝোতা, উদারতা, সহায়তা, সহানুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা, আদর-কায়দা, সাহায্য-সহযোগিতা, কর্তব্যবোধ ইত্যাদি মানবিক গুণাবলির উন্মেষ ঘটে। ইসলামি পরিবার হলো এক অনাবিল শান্তির আবাস। এখানে সবাই মিলে সুখে-শান্তিতে বসবাস করে। ইসলামি পরিবারের সদস্যরা পরস্পর পরস্পরের প্রতি স্নেহপরায়ণ ও শ্রদ্ধাশীল আচরণ করেন। তারা পরস্পরের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করেন। তারা কুরআন ও সুন্নাহর বিধি মোতাবেক তাদের জীবন পরিচালনা করেন। উদ্দীপকে উল্লিখিত আব্দুর রশিদ তার বন্ধু আব্দুল হামিদকে যে পবিরারের কথা বলেছে সে পরিবারের সদস্যদের কার্যক্রম ও বৈশিষ্ট্য ইসলামি পরিবারের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। সুতরাং আব্দুর রশিদের বক্তব্যে একটি ইসলামি পবিরারের চিত্রই ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আব্দুল হামিদ হালাল উপার্জনের বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। হালাল অর্থ বৈধ, সিদ্ধ, আইনানুগ বা অনুমোদিত বিষয়। হালাল উপার্জন মানে বৈধ উপার্জন। আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত ও অনুমোদিত পন্থায় যে আয়-উপার্জন করা হয়, তাকে হালাল উপার্জন বলে। হালাল উপার্জন সকলের জন্য কল্যাণকর। ইসলামি পরিবারের সদস্যগণ সবসময় হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দেন। কারণ হালাল উপার্জন দ্বারা জীবিকানির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম হিসেবে এবং ইসলামি পরিবারের সদস্য হিসেবে এটা আমাদের ইমানের দাবি হালাল উপার্জন করা ফরয। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন- সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ থেকে জীবিকা অন্বেষণ কর। (সূরা জুমআ : ১০) মহানবি (স.) বলেছেন, 'হালাল রুজি অন্বেষণ করা ফরযের একটি ফরয।' (বায়হাকি) মহানবি (স.) আরও বলেছেন, যে ব্যক্তি হালাল রুজি দ্বারা তার পরিবার পরিজন প্রতিপালনের চেষ্টা করে থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের ন্যায়। 'ইসলামি পরিবারে সবাই বৈধ উপার্জন করে কিনা পরিবারের কর্তা সেদিকে খেয়াল রাখেন। সদস্যদের হালাল উপায়ে উপার্জনের ব্যবস্থা করেন। হারামভাবে উপার্জিত অর্থ দ্বারা যাতে ভরণপোষণের ব্যবস্থা না হয় সেদিকে সতর্ক থাকেন। ফলে পরিবার থেকেই সকলের হালাল উপার্জনের চেতনা জাগ্রত হয়। সুতরাং উদ্দীপকে আব্দুল হামিদের পূর্ণ পরিবারের সদস্যগণ যে আল্লাহ ও রাসুল (স.) অনুমোদিত পন্থায় উপার্জন করেছেন তা হালাল উপার্জনের বিষয়টির প্রতি ইঙ্গিত করে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।