উদ্দীপকে উল্লিখিত আবুল্লাহ কীসের প্রতি ইঙ্গিত করেছে? উহা চিহ্নিতপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আব্দুল্লাহ ইসলামি পরিবারের প্রতি ইঙ্গিত করেছে। যে পরিবার ইসলামি ভাবধারা, ইসলামি নীতিমালা ও ইসলামি বিধি- বিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং পরিচালিত হয়, তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারের সদস্যরা হয় মুসলিম। ইসলামি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক প্রীতি, ভালোবাসা। সহানুভূতির কোনো অভাব থাকে না। ইসলামি পরিবারের সকল সদস্য বড়দের সাথে সম্মানসূচক কথা বলে শ্রদ্ধা করে। পরিবারের বড়রা ছোটদের আদর ও স্নেহ করে ফলে সেখানে সুখ ও শান্তি বিরাজ করে। ইসলামি পরিবারে আল্লাহর বিধান মোতাবেক প্রতিটি সদস্য তাদের জীবন পরিচালনা করেন। ফলে ইসলামি পরিবার এক পরম শান্তির নিবাসে পরিণত হয়। উদ্দীপকে উল্লিখিত আব্দুল্লাহ এর সাথে যে পরিবারের সম্পর্ক রয়েছে - সে পরিবারে ইসলামি পরিবারের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকায় বোঝা যায় যে, আব্দুল্লাহ একটি ইসলামি পরিবারের প্রতি ইঙ্গিত করেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আবুল্লাহ কীসের প্রতি ইঙ্গিত করেছে? উহা চিহ্নিতপূর…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর